দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

Post Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি ছাত্রী হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দিয়েছে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)-এর ছাত্রী কল্যাণ বিভাগ। সোমবার (৫ অক্টোবর) চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদৌস রিতার উদ্যোগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল ও প্রীতিলতা হলে সেলাই মেশিন ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। 

ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজন মেটানোর পাশাপাশি দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীলতার সুযোগ তৈরির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে চাকসু। এ সময় চাকসুর ভিপি, জিএস ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক উপস্থিত ছিলেন।

এর আগে বিজয়-২৪ হল, শামসুন্নাহার হল ও নবাব ফয়জুন্নেছা হলে সেলাই মেশিন দেওয়া হয়। এর মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ছাত্রী হলে এ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, “এটি ছাত্রীদের দীর্ঘদিনের দাবি ছিল। হলেই সেলাই মেশিন থাকায় পোশাক সেলাই কিংবা প্রশিক্ষণের জন্য তাদের বাইরে যেতে হবে না। আগ্রহী শিক্ষার্থীদের জন্য সেলাই মেশিন ব্যবহারের প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে।”

প্রীতিলতা হলের জিএস নাদীয়া সুলতানা তাসনীয়া বলেন,“ছাত্রীদের দৈনন্দিন প্রয়োজনের কথা বিবেচনায় চাকসুর এ উদ্যোগ গুরুত্বপূর্ণ। হলের আশপাশে টেইলার্সের সুবিধা না থাকায় সেলাই মেশিন শিক্ষার্থীদের প্রয়োজনীয় সহায়তা দেবে।”

চাকসুর সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক জান্নাতুল ফেরদাউস রিতা বলেন, “সেলাই মেশিন দেওয়ার মাধ্যমে নারী শিক্ষার্থীদের দক্ষতা অর্জনের পাশাপাশি আয় করার সুযোগ তৈরি হবে। নিজেদের পোশাক তৈরির পাশাপাশি অন্যদের কাজ করেও তারা বাড়তি আয় করতে পারবেন। নারী উদ্যোক্তা তৈরির বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন,“মেশিন ব্যবহারে বা রক্ষণাবেক্ষণে কোনো সমস্যা হলে ছাত্রী কল্যাণ বিভাগ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”

প্রীতিলতা হলের এক আবাসিক শিক্ষার্থী বলেন,“হলে সেলাই মেশিন দেওয়ায় শিক্ষার্থীরা খুশি। দৈনন্দিন প্রয়োজনে এসব মেশিন থেকে তারা উপকৃত হবেন।”

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

ছবি তোলায় সাংবাদিকদের জেরা ও ধমক দিলেন রাবি উপাচার্যের সচিব

সর্বাধিক পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৩–১৯তম গ্রেডে ৩৪ পদে চাকরি, আবেদন ২৬ অক্টোবর পর্যন্ত

বিসিএসে প্রথম হয়েও গেজেট থেকে বাদ সোহেল রানা

মাতৃত্বকালীন সময়ে ছাত্রীদের জন্য বিশেষ ছাড়ের ঘোষণা দিলো রাবি

তিতুমীর কলেজ ছাত্রদলের নেতৃত্বে আলোচনায় গুম-নির্যাতনের শিকার হামদে রাব্বি আকরাম

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

শিক্ষার্থীদের কুরআন ও ফুলের চারা উপহার দিল শাবিপ্রবি ছাত্রী সংস্থা

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

চবির তরুণ লেখক ফোরামের সভাপতি ইমন, সম্পাদক রিয়াদ

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু