জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

Post Image


একবার ভাবুন তো, ঘুমিয়েই হয়ে যেতে পারবেন লাখপতি! ঘুমাবেন আপনি, টাকাও পাবেন আপনি! ঘুমিয়ে টাকা পাওয়া বিশ্বের সবচেয়ে সহজ কাজ মনে হয়। তবে জাপানে আয়োজিত হতে যাওয়া নতুন এক প্রতিযোগিতা প্রমাণ করতে যাচ্ছে, ঘুমের মধ্যেও জয় পাওয়া মোটেও সহজ নয়।

জাপানের একটি ম্যাট্রেস কোম্পানি টোকিওতে একটি ঘুমের প্রতিযোগিতার আয়োজন করছে। এতে সেরা ঘুমের জন্য বিজয়ী পেতে পারেন ২২ লাখ ২০ হাজার ইয়েন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৭ লাখ ২৮ হাজার টাকা। তবে প্রতিযোগীদের ৯০ মিনিটের একটি সেশনের মধ্যে গভীর, স্থিতিশীল ও মানসম্মত ঘুমে যেতে পারার প্রমাণ দিতে হবে।

প্রতিযোগিতাটি আগামী ৫ অক্টোবর টোকিওর শেয়ার গ্রিন মিনামি আওয়ামায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

প্রতিযোগিতার নিয়ম

প্রেস বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিটি প্রতিযোগীকে ঘুম পর্যবেক্ষণের একটি ডিভাইস ব্যবহার করতে হবে। ৯০ মিনিটের পাওয়ার ন্যাপ বা স্বল্প সময়ের ঘুমের এই সেশনে আয়োজকেরা প্রতিযোগীদের ঘুমের গভীরতা, সামগ্রিক মান, স্থিতিশীলতা এবং ঘুমিয়ে পড়তে কত সময় লাগছে—এসব বিষয় পর্যবেক্ষণ করবেন।

প্রতিযোগীরাও শুধু এসে শুয়ে পড়লেই ঘুমানো শুরু করতে পারবেন না। প্রতিটি সেশনের আগে তাদের একাধিক ঘুম-পূর্ব ব্যায়াম সম্পন্ন করতে হবে।

বিষয়টি আরও অনিশ্চিত করতে প্রতিটি প্রতিযোগীকে এলোমেলোভাবে একটি ‘স্লিপ আইটেম’ দেয়া হবে, যা তাদের পারফরম্যান্সে প্রভাব ফেলতে পারে।

প্রতিযোগিতায় কৌশল করে সুবিধা নেয়াও নিষিদ্ধ। প্রতিযোগীদের ইচ্ছাকৃতভাবে সারা রাত জেগে থাকা বা দ্রুত ঘুমিয়ে পড়ার জন্য অতিরিক্ত ঘুম-বঞ্চিত অবস্থায় আসা যাবে না। অর্থাৎ, আগের রাতে না ঘুমিয়ে থাকা, ঘুমের ওষুধ খাওয়া বা ঘুম আনার জন্য অন্য কোনো ওষুধ ব্যবহার করা যাবে না।

আয়োজকেরা আরও সতর্ক করে জানিয়েছেন, প্রতিটি প্রতিযোগিতায় হঠাৎ করে ঘুমের ব্যাঘাত ঘটানো হতে পারে। অপ্রত্যাশিতভাবে বিরক্ত করা হলেও প্রতিযোগীরা তাঁদের ঘুম ধরে রাখতে পারেন কি না, সেটিই দেখা হবে।

প্রতিযোগিতার পুরস্কার

সেশনে সংগৃহীত তথ্য চিকিৎসক ও চিকিৎসাকর্মীরা মূল্যায়ন করবেন। এর ভিত্তিতে নির্ধারণ করা হবে কে সবচেয়ে ভালো করেছেন।

এ ছাড়া কয়েকটি বিশেষ পুরস্কারও দেয়া হবে। এর মধ্যে ঘুমের গভীরতার জন্য ‘ডিপ স্লিপ ডাইভ অ্যাওয়ার্ড’ এবং অস্বাভাবিক ভঙ্গিতে ঘুমাতে পারা প্রতিযোগীদের জন্য ‘স্লিপ-টার্নিং অ্যাক্রোব্যাট অ্যাওয়ার্ড’ রয়েছে।

প্রতিযোগিতায় অংশ নিতে কোনো ফি লাগবে না। আবেদন করা যাবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত। মোট তিনটি সেশন আয়োজনের পরিকল্পনা রয়েছে। প্রতিটি প্রতিযোগিতার জন্য লটারির মাধ্যমে প্রায় ২০ জন প্রতিযোগী বেছে নেয়া হবে।

জাপানের আয়োজকেরা বলছেন, দেশটিতে মানুষের ঘুমের সময় বিশ্বের সবচেয়ে কমগুলোর মধ্যে থাকায় ঘুমের স্বল্পতার বিষয়ে সচেতনতা বাড়াতেই এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ ধরনের অস্বাভাবিক ঘুমের প্রতিযোগিতা অবশ্য এবারই প্রথম নয়। পর্যাপ্ত বিশ্রামের গুরুত্ব তুলে ধরতে গত মার্চে চীনেও নগদ পুরস্কারসহ খোলা জায়গায় ঘুমের একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিত্র ইরানকে কখনই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

ছেলের গেমিং আসক্তি বুঝতে গিয়ে ৬০ বছর বয়সী মা নিজেই এখন জনপ্রিয় গেমার

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক ককরোচদের

তুরস্কের সঙ্গে জ্বালানি চুক্তি করতে যাচ্ছে ইরাক

ভারতের দাবি করা মৃত সেনাকে জীবিত হাজির করল পাকিস্তানি সেনাবাহিনী

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, আটক ৫ শতাধিক

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের

সর্বাধিক পঠিত

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ