তুরস্কের সঙ্গে জ্বালানি চুক্তি করতে যাচ্ছে ইরাক

Post Image


ইরাক ও তুরস্ক তেল-গ্যাস খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার জন্য একটি কাঠামোগত চুক্তি নিয়ে আলোচনা শুরু করেছে।

ইরাকের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএনএ জানিয়েছে, এ নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হয়েছে।

আঙ্কারায় ইরাকের তেলমন্ত্রী বাসেম মোহাম্মদ খুদাইর ও তুরস্কের জ্বালানি ও প্রাকৃতিক সম্পদমন্ত্রী আলপারস্লান বায়রাকতার বৈঠক করেন।

ইরাকের তেল মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, বৈঠকে তেল ও গ্যাস খাতের অবকাঠামো উন্নয়ন, পেট্রোকেমিক্যাল শিল্প এবং তেল, গ্যাস ও জ্বালানি বাণিজ্যে দুই দেশের সহযোগিতা বাড়ানোর একটি রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে।

দুই দেশের এই উদ্যোগের পেছনে ইরাকের তেল রপ্তানিতে বড় ধাক্কা কাজ করছে। ইরানের সঙ্গে যুদ্ধের পর কৌশলগত হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় ইরাকের তেল রপ্তানি ৮০ শতাংশের বেশি কমে গেছে।

এই পরিস্থিতিতে রপ্তানি সচল রাখতে ইরাক ও তুরস্ক বিকল্প পরিবহনপথের দিকে ঝুঁকছে। এরই অংশ হিসেবে আগস্টে তুরস্কের রাষ্ট্রীয় কোম্পানি বোটাস এবং ইরাকের রাষ্ট্রীয় তেল কোম্পানি সোমো ও এনওসির মধ্যে এক বছরের একটি চুক্তি হয়। এর আওতায় কিরকুক-জেইহান তেল পাইপলাইন দিয়ে অপরিশোধিত তেলের সরবরাহ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে আগস্টে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদি বলেছিলেন, তেল, বিদ্যুৎ ও পানিসম্পদসহ বিভিন্ন খাতকে অন্তর্ভুক্ত করে একটি কাঠামোগত চুক্তি সম্পন্ন করতে দুই দেশ কাজ করবে।

এখন সেই উদ্যোগই তেল ও গ্যাস খাতে দীর্ঘমেয়াদি সহযোগিতার কাঠামো তৈরির আলোচনায় গড়িয়েছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিত্র ইরানকে কখনই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

ছেলের গেমিং আসক্তি বুঝতে গিয়ে ৬০ বছর বয়সী মা নিজেই এখন জনপ্রিয় গেমার

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক ককরোচদের

তুরস্কের সঙ্গে জ্বালানি চুক্তি করতে যাচ্ছে ইরাক

ভারতের দাবি করা মৃত সেনাকে জীবিত হাজির করল পাকিস্তানি সেনাবাহিনী

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, আটক ৫ শতাধিক

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের

সর্বাধিক পঠিত

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ