ছেলের গেমিং আসক্তি বুঝতে গিয়ে ৬০ বছর বয়সী মা নিজেই এখন জনপ্রিয় গেমার

Post Image


চীনের দক্ষিণাঞ্চলের ৬০ বছর বয়সী এক নারী ছেলের গেমিং আসক্তি বোঝার জন্য নিজেই গেম খেলা শুরু করে এখন জনপ্রিয় ই-গেম লাইভস্ট্রিমার হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার অনুসারীর সংখ্যাও দিন দিন বাড়ছে। অনলাইনে ‘আন্টি জুয়ান’ নামে পরিচিত ঝং জুয়ানজুয়ান এখন লাইভস্ট্রিমে হাজারো দর্শক আকর্ষণ করেন।

ঝং গুয়াংডং প্রদেশের মেইঝৌ শহরের উপকণ্ঠে থাকেন। তিনি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত পড়াশোনা করেছেন। এরপর বিক্রয়কর্মী ও শিশু দেখাশোনাসহ বিভিন্ন খণ্ডকালীন কাজ করেন। প্রায় ১০ বছর আগে অবসর নেন তিনি।

তবে একসময় গেমিংই তার পরিবারের জন্য সমস্যার কারণ ছিল। প্রায় দুই দশক আগে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় তার ছেলে সুয়োদে গেমে আসক্ত হয়ে পড়ে। এতে তার পড়াশোনার ফল খারাপ হতে থাকে। ছেলেকে খুঁজতে ঝং প্রায়ই স্থানীয় ইন্টারনেট ক্যাফেগুলোতে যেতেন এবং কখনো কখনো জোর করে তাকে সেখান থেকে বের করে আনতেন।

২০২০ সালে ঝং নিজেই গেম খেলা শুরু করেন। চাকরি ছেড়ে দেওয়ার পর তার ছেলে বাড়িতে দীর্ঘ সময় গেম খেলছিল। গেমের প্রতি ছেলের আগ্রহ বুঝতেই ভার্চুয়াল জগতে পা রাখার সিদ্ধান্ত নেন তিনি। ছেলের কাছে বিষয়টি অবাক করার মতো হলেও সুয়োদে ধৈর্য ধরে মাকে গেম খেলা শেখায়।

শুরুতে গেম খেলা ঝংয়ের জন্য বেশ কঠিন ছিল। তার দৃষ্টিশক্তি কমে আসছিল এবং প্রতিক্রিয়া জানানোর গতিও ধীর ছিল। গেমের ভেতর সোজা পথে চলতে গিয়ে সমস্যায় পড়তেন তিনি, দেয়ালে ধাক্কা খেয়ে ঘুরে যেতেন এবং সিঁড়ি বেয়ে উঠতেও কষ্ট হতো।

তবে ঝং হাল ছাড়েননি। নিয়মিত অনুশীলন চালিয়ে যাওয়ার পাশাপাশি ২০২২ সালে নিজের গেম খেলার সেশন লাইভস্ট্রিম করা শুরু করেন। সাধারণ সরঞ্জাম ব্যবহার করেও তাকে ভালো গেম খেলতে দেখে দর্শকেরা অবাক হন।

এ পর্যন্ত ৮ হাজার ঘণ্টার বেশি সময় গেম খেলেছেন ঝং। তিনি মূলত শুটিং গেম খেলেন। ২০২৪ সালের ডিসেম্বরে আরও ব্যাপকভাবে আলোচনায় আসেন তিনি। ওই সময় তাকে ‘কাউন্টার-স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ’ (Counter-Strike: Global Offensive)-এর একটি অনলাইন প্রদর্শনী ম্যাচে অংশ নেয়ার আমন্ত্রণ জানানো হয়।

ছেলের গেমিং আসক্তি বোঝার চেষ্টা থেকেই শুরু হয়েছিল ঝংয়ের গেমিংয়ের যাত্রা। সেই গেমিংই শেষ পর্যন্ত তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত করে তুলেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিত্র ইরানকে কখনই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

ছেলের গেমিং আসক্তি বুঝতে গিয়ে ৬০ বছর বয়সী মা নিজেই এখন জনপ্রিয় গেমার

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক ককরোচদের

তুরস্কের সঙ্গে জ্বালানি চুক্তি করতে যাচ্ছে ইরাক

ভারতের দাবি করা মৃত সেনাকে জীবিত হাজির করল পাকিস্তানি সেনাবাহিনী

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, আটক ৫ শতাধিক

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের

সর্বাধিক পঠিত

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ