সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক ককরোচদের

Post Image


প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে আগামী ১০ অক্টোবর দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভে যোগ দেবে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। পুরো দেশের তরুণ প্রজন্মকে ওই কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দীপকের দাবি, যারা ভারতে সুষ্ঠু, অবাধ ও স্বচ্ছ নির্বাচন চান, তাদের সবার এই আন্দোলনে যোগ দেওয়া উচিত।

সিইসির পদত্যাগসহ একাধিক দাবিতে শুক্রবার, গান্ধীজয়ন্তীতে মুম্বইয়ের শিবাজি পার্কে জড়ো হয়েছিলেন ককরোচ সমর্থকরা। তাদের ডাকে হাজার হাজার মানুষ জড়ো হয়েছিলেন সমাবেশে। ভোটার তালিকার নিবিড় সংশোধনের (এসআইআর) নামে গণহারে ভোটারদের নাম বাদ এবং অনিয়মের প্রতিবাদ জানান তারা। সেখান থেকেই রাতে ‘দিল্লি চলো’ ডাক দেন অভিজিৎ।

সমাজমাধ্যমে তিনি লেখেন, ‘জ্ঞানেশ কুমার পদত্যাগ না-করলে সারা দেশের ককরোচ-বাহিনী মিছিল করে দিল্লি যাবে এবং আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে বিক্ষোভ দেখাবে। দিল্লি পুলিশ যদি আমাদের আটকানোর চেষ্টা করে, যেখানে আটকাবে, সেটাই আমাদের যন্তর মন্তর হয়ে উঠবে।’

মুম্বাই ছাড়াও শুক্রবার নয়াদিল্লি, মুম্বাই, চেন্নাই, কলকাতা ও রাঁচিসহ বিভিন্ন শহরে বিরোধী রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও সাধারণ মানুষ বিক্ষোভে অংশ নেন।

এরপরও হাজার হাজার প্রতিবাদী মানুষ সেখানে জড়ো হওয়ার চেষ্টা করেন।পরিস্থিতি নিয়ন্ত্রণে দিল্লি মেট্রোর অন্তত ১১টি স্টেশনের প্রবেশ ও বের হওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। দিল্লি পুলিশ আম আদমি পার্টির (আপ) নেত্রী আতিশী, সৌরভ ভরদ্বাজ ও সঞ্জয় সিং, সিপিআই(এম) নেত্রী বৃন্দা কারাত এবং আরজেডি সাংসদ মনোজ ঝাসহ অন্তত ১,১০০ বিক্ষোভকারীকে আটক করে।

সূত্র: আনন্দবাজার অনলাইন/দ্য হিন্দু

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মিত্র ইরানকে কখনই ছেড়ে যাবে না রাশিয়া: মেদভেদেভ

জাপানে ঘুমের প্রতিযোগিতা: প্রথম পুরস্কার ১৭ লাখ টাকা

ছেলের গেমিং আসক্তি বুঝতে গিয়ে ৬০ বছর বয়সী মা নিজেই এখন জনপ্রিয় গেমার

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিক্ষোভের ডাক ককরোচদের

তুরস্কের সঙ্গে জ্বালানি চুক্তি করতে যাচ্ছে ইরাক

ভারতের দাবি করা মৃত সেনাকে জীবিত হাজির করল পাকিস্তানি সেনাবাহিনী

সিইসির পদত্যাগের দাবিতে দিল্লিতে ব্যাপক বিক্ষোভ, আটক ৫ শতাধিক

নোবেল শান্তি পুরস্কার পাওয়ার আকাঙ্ক্ষা ট্রাম্পের

সর্বাধিক পঠিত

সৌদিতে অবস্থানরত ২২ হাজার রোহিঙ্গা পেলো বাংলাদেশি পাসপোর্ট

যুদ্ধবিরতি লঙ্ঘনে হিজবুল্লাহকে দায়ী করলেন নেতানিয়াহু

শান্তিচুক্তির ‌‘প্রকাশ্য লঙ্ঘন’ করছে যুক্তরাষ্ট্র: ইরান

সিরিয়ার প্রেসিডেন্টের নিষেধাজ্ঞা তুলে নিল জাতিসংঘ

আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা

যুক্তরাষ্ট্রে ট্রাম্পের বিরুদ্ধে রাস্তায় লাখো মানুষ

পশ্চিমবঙ্গে হুমায়ুন কবীরের দলের সঙ্গে ওয়াইসির দলের জোট

পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে : মোদি

আমি নিজেকে শান্তির দূত মনে করি: ট্রাম্প

ভারতের সেনাপ্রধান হচ্ছেন ধীরাজ শেঠ