রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

Post Image

রাজধানীতে একদিনের মধ্যেই ৭ এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর থেকে রাত ১১ টা পর্যন্ত মালিবাগ, মহাখালী, আগারগাঁও, যাত্রাবাড়ী, গুলিস্তানের বাবুবাজার, মগবাজার ও  রামপুরায় পৃথক এই ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এর মধ্যে যাত্রাবাড়ীর ঘটনায় একজন আহত হয়েছেন। এছাড়াও একই দিনে মিরপুরের কাফরুলে একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

এদিন দুপুরে জুমার নামাজের পর মালিবাগের ফরচুন শপিং মলের সামনে একটি ককটেলের বিস্ফোরণ ঘটে। একই সময়ে রেলক্রসিংয়ের পাশে সোহাগ পরিবহনের কাউন্টারের কাছে দুটি ককটেলের বিস্ফোরণের তথ্যও পুলিশ সূত্রে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে এই ককটেল বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। 

এদিকে সন্ধ্যার সাড়ে ৬টার দিকে মহাখালী এবং আগারগাঁও এলাকায় পৃথক ককটেল বিস্ফোরণ ঘটে। মহাখালীতে পরপর দুটি ককটেল ও প্রায় একই সময় আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবন সংলগ্ন এলাকায় সড়কের ওপর আরও একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। 

এরপর রাত পৌনে ৮টার দিকে যাত্রাবাড়ি থানার সামনে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে ইবাদুর রহমান (২৬) নামে এক ব্যাটারি চালিত রিকশা চালক আহত হয়েছে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার কোমড়ের পিছনের দিকে স্পিলিন্টারের আঘাত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরদর্শক) মো. হাবিবুর রহমান। 

এছাড়া, রাত ৮টার দিকে রাজধানীর বাবুবাজার ব্রিজের নিচে মাজারের সামনে ও রাত সোয়া ৯টার দিকে মগবাজার চৌরাস্তা জামে মসজিদের পাশে ককটেল বিস্ফোরিত হয়। তবে তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এরপর রাত ১১টার দিকে রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে বিপরীত পাশের সড়কে জোড়া ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে।

এদিকে, রাত ১০টা ১৪ মিনিটের দিকে কাফরুল থানার সামনে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে ওই সময় বাসটিতে কোনো যাত্রী ছিল না। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গেছে।

একের পর এক এসব ঘটনায় পুরো রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এসব ঘটনায় জড়িত কাউকে শনাক্ত করা যায়নি। তবে জড়িতদের শনাক্ত করতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রংপুর অভিমুখী লং মার্চের উদ্বোধনী সমাবেশ শুরু, প্রস্তুত সহস্রাধিক গাড়ি

কৌশলগত সাবমেরিন ক্যাবল আরাফাতের মালিকানায়

রাজধানীতে একদিনে সাত এলাকায় ককটেল বিস্ফোরণ, বাসে আগুন

১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ আজ

ক্রস ফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

বিশ্ব বাঁশ দিবস আজ

একযোগে ৯০ বিচারককে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

সর্বাধিক পঠিত

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

৯ জেলায় ঝড়-বজ্রের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদলের সাবেক নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

ঈদে লঞ্চযাত্রা নিশ্চিত করতে টিকিট কাউন্টারে ভিড়

নারীর নিরাপত্তা বিধানকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান