একযোগে ৯০ বিচারককে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন

Post Image

একযোগে ৯০ জন বিচারককে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করেছে সরকার। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ শাখা থেকে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর মধ্যে একটি প্রজ্ঞাপনে ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট ছাড়াও বিভিন্ন জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল, জেলা ও দায়রা জজ আদালতসহ বিভিন্ন আদালতে থাকা জেলা জজ ও সমপর্যায়ের ৪০ জন বিচারককে বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে।

উপসচিব (প্রশাসন-১) মাসুম বিল্লাহ’র সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের বর্ণিত সদস্যদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাদের নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে বদলি করা হলো।

প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত এসব বিচারকদের আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এবং প্রশিক্ষণ বা ছুটিতে (নৈমিত্তিক ছুটি ব্যতীত) থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে যোগদানের তারিখে সংশ্লিষ্ট জেলার জেলা ও দায়রা জজের কাছে অথবা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে (প্রযোজ্য ক্ষেত্রে) বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এদিকে পৃথক একটি প্রজ্ঞাপনে বিভিন্ন অতিরিক্ত জেলা ও দায়রা জজ ছাড়াও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ অতিরিক্ত জেলা জজ এবং সমপর্যায়ের ২৩ জনকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে প্রজ্ঞাপনে বদলি ও পদায়নকৃত এসব বিচারকদের জেলা জজ বা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

অন্যদিকে আরেকটি প্রজ্ঞাপনে অর্থঋণ আদালত ছাড়াও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল ও যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের যুগ্ম জেলা জজ ও সমপর্যায়ের ৮ জনকে দেশের বিভিন্ন স্থানে বদলি ও পদায়ন করা হয়েছে। সেই সঙ্গে এসব বিচারকদেরও জেলা জজ বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে আগামী মঙ্গলবার এবং প্রশিক্ষণ বা ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ বা ছুটি শেষে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ক্রস ফায়ারের নামে ৪৫০০ মানুষকে হত্যা করেছে আ.লীগ

বিশ্ব বাঁশ দিবস আজ

একযোগে ৯০ বিচারককে বদলি ও পদায়ন করে প্রজ্ঞাপন

নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান

বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যাত্রীদের তুমুল মারামারি, ভিডিও ভাইরাল

রাষ্ট্রপতির সঙ্গে কাদের সিদ্দিকীর সৌজন্য সাক্ষাৎ

বিলুপ্ত র‍্যাব, যাত্রা শুরু এসআরবির

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে প্রজ্ঞাপন, একক প্রার্থীতে থাকছে ‘না’ প্রতীক

সর্বাধিক পঠিত

শপথ নিলেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা

বিগত নির্বাচনে ইসলামের স্বার্থে আমরা সমঝোতা ত্যাগ করেছিলাম

স্থানীয় নির্বাচনে সশস্ত্র বাহিনী মোতায়েন করতে চায় ইসি

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির বৈধতাকে চ্যালেঞ্জ করে রিট

দেশের মানুষ এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছে: ভোলায় স্পিকার

৯ জেলায় ঝড়-বজ্রের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদলের সাবেক নেতাকে মারধর করে পুলিশে সোপর্দ

ইসলামি বক্তা মিসবাহের দশম স্ত্রী হতে চান কনটেন্ট ক্রিয়েটর অ্যাথিনা

ঈদে লঞ্চযাত্রা নিশ্চিত করতে টিকিট কাউন্টারে ভিড়