পরীক্ষা বন্ধ করে নবীনবরণ, ইতিহাস সৃষ্টি করে জাতিকে দেখাল ছাত্রদল

Post Image


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নবীনবরণ কর্মসূচিকে কেন্দ্র করে ফাইন্যান্স বিভাগের ২১তম ব্যাচের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।

বুধবার (১৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।

পোস্টে আজিজুর রহমান আজাদ দাবি করেন, শিক্ষাবান্ধব ও নিরাপদ ক্যাম্পাসের কথা বলা হলেও দলীয় কর্মসূচির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ ঘটনায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন।

তিনি আরও বলেন, দলীয় কর্মসূচি বাস্তবায়নের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত করা হলে শিক্ষার্থীদের স্বার্থ, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিরপেক্ষতা ও ক্যাম্পাসের পরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে।

পোস্টের শেষাংশে তিনি লেখেন, ‘খবরটি শোনার পর মনের ভেতর শুধু একটা শব্দই ঘুরপাক খাচ্ছে—ওরে নেতারে!’

তবে পরীক্ষা স্থগিতের সঙ্গে ছাত্রদলের নবীনবরণ কর্মসূচির সরাসরি সম্পর্ক রয়েছে কি না, সে বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পাবিপ্রবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২

পরীক্ষা বন্ধ করে নবীনবরণ, ইতিহাস সৃষ্টি করে জাতিকে দেখাল ছাত্রদল

জাবিতে র‍্যাগিংয়ের দুই ঘটনায় ২০ শিক্ষার্থীকে ৬ লাখ ১৫ হাজার টাকা জরিমানা

৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা

ঢাবির জগন্নাথ হল ছাত্রদলের ক্যান্টনমেন্ট হিসেবে প্রমাণিত, তাহলে ‘বোমা’ কে মেরেছে— প্রশ্ন শিশিরের

জগন্নাথ হলে পরপর ৩ ককটেল বিস্ফোরণ, থমথমে ঢাকা বিশ্ববিদ্যালয়

১০ বছর আগে শেষ ছাত্রত্ব, তবুও কক্ষ দখলের অভিযোগ কুবির ছাত্রদল নেতার বিরুদ্ধে

৮ দাবি নিয়ে ইবি ছাত্রশিবিরের সংবাদ সম্মেলন

সর্বাধিক পঠিত

তরুণীর সঙ্গে আপত্তিকর অবস্থায় আটক চবি ছাত্রদল নেতাকে বহিষ্কার

রুয়েটের সেলিম হলে মাদক সেবন কালে প্রশাসনের জালে ৪ শিক্ষার্থী

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

রাবিতে ছাত্রদলের সিট দখলের প্রতিবাদে শিবিরের মানববন্ধন

বেরোবিতে আবু সাইদের নামে হল নির্মাণের ঘোষণা

৭২ ঘণ্টা পর অনশন ভাঙলেন শিক্ষার্থীরা

রাজনীতি নিষিদ্ধ চাওয়া তিন ছাত্রী বহিষ্কার, রাতে উত্তাল তিতুমীর কলেজ

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

রাবি প্রেসক্লাবের নেতৃত্বে ধ্রুব-জিসান

বিএনপির তরুণ প্রতিনিধি দলে নেই জকসুর কেউ, ক্ষুব্ধ ছাত্রনেতারা