সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সম্পর্ক সহজ করতে ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ

Post Image

ভারতে অবস্থানরত শেখ হাসিনাসহ অন্য অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশে ফেরত পাঠানো দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ ও কার্যকর করার গুরুত্বপূর্ণ শর্ত বলে জানিয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান এ কথা বলেন।

সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত অন্যদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের স্পষ্ট অবস্থান তুলে ধরা হয়েছে। সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সঙ্গে একটি বৈঠকে এ প্রসঙ্গও উঠেছে।

জাহেদ উর রহমান বলেন, ভারত সরকারের কাছে আহ্বান জানিয়ে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ক সহজ করা এবং কার্যকর যোগাযোগ বা ‘ওয়ার্কিং এঙ্গেজমেন্ট’ গড়ে তোলার জন্য এসব বিষয় বিবেচনা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত।

শেখ হাসিনার পাশাপাশি ওবায়দুল কাদেরসহ অন্যান্য অভিযুক্ত ব্যক্তিদেরও সংশ্লিষ্ট দেশগুলো থেকে ফেরত চাওয়া হবে বলে নিশ্চিত করেন তিনি।

তথ্য উপদেষ্টা বলেন, শেখ হাসিনার ‘বর্বরতা ও নির্যাতন’ শুধু জুলাইয়ের ঘটনার মধ্যে সীমাবদ্ধ ছিল না। বহু বছর ধরে তা চলেছে এবং এতে বিভিন্ন ব্যক্তি জড়িত ছিলেন।

তিনি বলেন, অপরাধ ও বর্বরতায় জড়িত ব্যক্তিরা অন্য দেশের মাটিতে বসে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বাণী বা উপদেশমূলক বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের মানুষ বিষয়টিকে গভীরভাবে ব্যথিত হওয়ার মতো ঘটনা হিসেবে দেখছে।

জাহেদ উর রহমান বলেন, ভারত সরকার বাংলাদেশের মানুষের এই অনুভূতি অনুধাবন করে অভিযুক্ত ব্যক্তিদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। তাদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রাখার কথাও জানানো হয়েছে।

অমীমাংসিত ইস্যু স্বীকার ভারতের

ভারতীয় হাইকমিশনারের প্রতিক্রিয়া প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, দুই দেশের মধ্যে কিছু অমীমাংসিত বিষয় বা ইস্যু রয়েছে—ভারতীয় হাইকমিশনার তা স্বীকার করেছেন।

জাহেদ উর রহমান বলেন, বিষয়টিকে একটি ইতিবাচক দিক হিসেবে দেখা হয়েছে। বিদ্যমান ইস্যুগুলোর পাশাপাশি ভারতীয় হাইকমিশনার দুই দেশের মধ্যে সম্পর্ক তৈরি ও যোগাযোগ বজায় রাখার ওপর জোর দিয়েছেন।

এ ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সংবেদনশীলতার বিষয়টি বিবেচনায় নিয়ে ইতিবাচক বার্তা বা দৃষ্টান্ত দেখানোর আহ্বান জানানো হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাবিতে এক শিক্ষার্থীকে রাতভর হেনস্তার অভিযোগ ছাত্রদলের বিরুদ্ধে

আওয়ামী লীগের আরও এক এমপি আটক

সম্পর্ক সহজ করতে ভারতের কাছে হাসিনাসহ অভিযুক্তদের ফেরত চায় বাংলাদেশ

প্রতিমন্ত্রীর বক্তব্যের পর অবস্থান পরিবর্তন ইসির

যুবদল নেতার ফোন না ধরায় রেলকর্মীকে মারধরের অভিযোগ

‘যারা এই ভূখণ্ডের ইতিহাস জানেন না, তারা এমন আচরণ করেন’

মেয়র প্রার্থী সাদিক কায়েমকে অভিনন্দন জানালেন পাটওয়ারী

ঢাকা উত্তরে সেলিম উদ্দিন, দক্ষিণে সাদিক কায়েম

সর্বাধিক পঠিত

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিশিষ্ট নাগরিকদের সম্মানে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

৩২ আসনে ফলাফল কারচুপির অভিযোগে আইনি লড়াই করবে জামায়াত জোট

নতুন কর্মসূচি নিয়ে ১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক বৃহস্পতিবার

কৃষকের সঙ্গে ধানখেতে চারা রোপণ করে ভোট চাইলেন রাশেদ খান

নুসরাত তাবাসসুমের গেজেট প্রকাশ আজই?

নতুন বাংলাদেশে লাগবে শিক্ষা, বড় বড় ব্রিজ-দালান নয় : আমীর খসরু

সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিপেটার নিন্দা জামায়াতের

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ‘আরেকটা জুলাই’ অবধারিত : ড. আযাদ

দুপুরে এনসিপির সংবাদ সম্মেলন, দলে যোগ দিতে পারেন যারা