হরমুজকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকবে যুক্তরাষ্ট্র

Post Image

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালিকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ নামে অভিহিত করবে যুক্তরাষ্ট্র । একই সঙ্গে ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘জয়ী হচ্ছে’ বলেও দাবি করেন তিনি।।

মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে ডালাসে রিপাবলিকান পার্টির এক সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি একথা বলেন। ট্রাম্প বলেন, ‘ইরানের সঙ্গে যে যুদ্ধ এখন চলছে, আমরা এতে জয়ী হওয়ার সঙ্গে সঙ্গেই তেলের দাম কমতে শুরু করবে। আমরা জিতব।’

তিনি বলেন, ‘আমরা বিজয়ী হতে যাচ্ছি। আমরা হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করছি। আমার মনে হয়, হরমুজ প্রণালিকে ‘ট্রাম্প প্রণালি’ বলা উচিত। এর বিনিময়ে আমারও কিছু পাওয়া উচিত। ‘ট্রাম্প প্রণালি’।’

ট্রাম্প আরো বলেন, ‘আমি ঘোষণা দিচ্ছি—আমরা একে ‘ট্রাম্প প্রণালি’ বলব। আর আমি নিশ্চিত, ইরানের নেতৃত্ব এ ব্যাপারে অত্যন্ত আনন্দিত হবে।’

ইরান ‘ভেঙে পড়ছে’ দাবি করে ট্রাম্প বলেন, দেশটি গত ৫১ বছর ধরে মধ্যপ্রাচ্যে ‘দাদাগিরি’ করে আসছিল, কিন্তু কিন্তু এখন আর তারা সেই অবস্থানে নেই।

ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোরও হুঁশিয়ারি দেন ট্রাম্প।

তিনি আরো বলেন, ‘আমরা ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দিতে পারি না। বিষয়টি খুবই সোজা।’

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকবে যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেলেন মমতা

সময় থাকতে দেশে ফিরে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

নির্বাচনে জয়ী হলে প্রত্যেককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রাখল ইসরাইল

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

অষ্টমীর দিন মদের দোকান বন্ধে কড়া নির্দেশ শুভেন্দুর অধিকারীর

সর্বাধিক পঠিত

গাজার পথে ত্রাণবাহী নৌবহর‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’জব্দ করল ইসরায়েল

আগামী ১০ বছরের মধ্যে চাঁদে শহর বানাতে চান ইলন মাস্ক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আরও ভয়াবহ সংকটে গাজা,ত্রান প্রবেশে বাধা ইসরাইলের

‘আমরা পরাধীন নই, কেই আত্মসমর্পণ করেনি’

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

মরেননি নেতানিয়াহু, ব্যঙ্গ করে ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল