সময় থাকতে দেশে ফিরে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

Post Image

সময় ও সুযোগ শেষ হওয়ার আগেই মার্কিন সেনাদের দ্রুত দেশে ফিরে যাওয়ার পরামর্শ দিয়েছেন ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। বুধবার রাতে সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে মধ্যপ্রাচ্যে মোতায়েন অবশিষ্ট মার্কিন সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘সুযোগ থাকতেই দেশে ফিরে যান।’

ইরানের নৌবাহিনী পারস্য উপসাগরের নিরাপত্তা ব্যবস্থাপনায় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেছে বলে উল্লেখ করেন তিনি।

আজিজি বলেন, ‘ইরানের নৌবাহিনী এইমাত্র একটি স্পষ্ট বার্তা দিয়েছে—পারস্য উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরানই পরিচালনা করে।’

তিনি আরো বলেন, ‘অবশিষ্ট বাহিনীর প্রতি আমাদের বার্তা—আপনাদের যা সরঞ্জাম অবশিষ্ট আছে, তা নিয়ে সুযোগ থাকতেই দেশে ফিরে যান এবং নিজেদের সীমান্ত রক্ষায় মনোযোগ দিন।’

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই।

তিনি বলেন, ‘অঞ্চলে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর মনোবল, অস্ত্র ও যুদ্ধজাহাজ—সব ক্ষেত্রেই তারা মারাত্মক ক্ষয়ক্ষতির বা দুর্বলতার সম্মুখীন হচ্ছে ।’

মোহেব্বি আরো জানান, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের আগে পারস্য উপসাগরে প্রায় ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ ও নৌযান মোতায়েন ছিল। তবে বর্তমানে ওই অঞ্চলে সেগুলো একটিও নেই বলে দাবি করেন তিনি।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকবে যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেলেন মমতা

সময় থাকতে দেশে ফিরে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

নির্বাচনে জয়ী হলে প্রত্যেককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রাখল ইসরাইল

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

অষ্টমীর দিন মদের দোকান বন্ধে কড়া নির্দেশ শুভেন্দুর অধিকারীর

সর্বাধিক পঠিত

গাজার পথে ত্রাণবাহী নৌবহর‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’জব্দ করল ইসরায়েল

আগামী ১০ বছরের মধ্যে চাঁদে শহর বানাতে চান ইলন মাস্ক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আরও ভয়াবহ সংকটে গাজা,ত্রান প্রবেশে বাধা ইসরাইলের

‘আমরা পরাধীন নই, কেই আত্মসমর্পণ করেনি’

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

মরেননি নেতানিয়াহু, ব্যঙ্গ করে ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল