শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেলেন মমতা

Post Image

শর্ত সাপেক্ষে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট ৷ তবে কোনো মিছিল করা যাবে না। কর্মসূচির জন্য সময়সীমা এবং বেশ কিছু শর্ত দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য।

আগামী শুক্রবার শ্রীরামপুরের মাহেশে কর্মসূচির পরিকল্পনা করে কালীঘাট তৃণমূল। ওই কর্মসূচিতে সাবেক মুখ্যমন্ত্রী মমতার যোগ দেওয়ার কথা রয়েছে। কালীঘাট তৃণমূল চেয়েছিল সেখানে একটি মিছিল করার। মিছিল শেষে সভা করার পরিকল্পনা ছিলো। কিন্তু পুলিশি অনুমতি ঘিরে জটিলতার জেরে বিষয়টি হাইকোর্ট পর্যন্ত গড়ায় ।

বৃহস্পতিবার হাইকোর্ট শর্তসাপেক্ষে কালীঘাট তৃণমূলকে সভার অনুমতি দিয়েছে। তবে একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছে, তারা কোনো মিছিল করতে পারবে না। জিটি রোড অত্যন্ত সরু রাস্তা হওয়ার বিকল্প হিসেবে একটা নির্দিষ্ট জায়গায় সভা করা বেশি গ্রহণযোগ্য বলে মনে করে আদালত ৷

পুলিশের বক্তব্য ছিল, ওই মিছিলের ফলে জিটি রোডে যান চলাচলের উপর প্রভাব পড়তে পারে। এ অবস্থায় হাই কোর্টের দ্বারস্থ হয় কালীঘাট তৃণমূল।

তৃণমূলের কালীঘাট শিবিরকে মিছিলের অনুমতি না-দিলেও শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়েছেন বিচারপতি ভট্টাচার্য। তার নির্দেশ, মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে সভা করতে পারবেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা। স্থানীয় সময় শুক্রবার দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। সেখানে দুই হাজারের বেশি মানুষ জমায়েত করা যাবে না বলেও জানিয়েছেন বিচারপতি।

কারো ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগতে পারে— এমন কোনো উস্কানিমূলক মন্তব্য সভা থেকে করা যাবে না বলেও জানান বিচারপতি। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, তা নিশ্চিত করতে রাজ্যকে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের নির্দেশ দিয়েছেন তিনি।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকবে যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেলেন মমতা

সময় থাকতে দেশে ফিরে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

নির্বাচনে জয়ী হলে প্রত্যেককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রাখল ইসরাইল

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

অষ্টমীর দিন মদের দোকান বন্ধে কড়া নির্দেশ শুভেন্দুর অধিকারীর

সর্বাধিক পঠিত

গাজার পথে ত্রাণবাহী নৌবহর‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’জব্দ করল ইসরায়েল

আগামী ১০ বছরের মধ্যে চাঁদে শহর বানাতে চান ইলন মাস্ক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আরও ভয়াবহ সংকটে গাজা,ত্রান প্রবেশে বাধা ইসরাইলের

‘আমরা পরাধীন নই, কেই আত্মসমর্পণ করেনি’

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

মরেননি নেতানিয়াহু, ব্যঙ্গ করে ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল