পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

Post Image

অধিকৃত পশ্চিম তীরের এল এলাকায় নতুন করে বসতি নির্মাণের কাজ এগিয়ে নেওয়ার ইসরাইলি পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে সব ধরনের বসতি নির্মাণ কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে ইসরাইলের প্রতি জোরালো আহ্বান জানিয়েছে ঢাকা। বাংলাদেশ বলেছে, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবের সরাসরি লঙ্ঘন এবং ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে আরো ক্ষতিগ্রস্ত করছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এ অবস্থান জানানো হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের বৈধ ও অবিচ্ছেদ্য অধিকারের প্রতি তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে ১৯৬৭ সালের আগের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার অধিকারের প্রতি সমর্থন জানিয়েছে।

বাংলাদেশ বলেছে, ইসরাইলের এ ধরনের কর্মকাণ্ড শুধু আন্তর্জাতিক আইনের পরিপন্থী নয়, বরং অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের অখণ্ডতাকেও ক্ষতিগ্রস্ত করছে। পাশাপাশি এটি একটি কার্যকর দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে আরো দুর্বল করছে।

ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে ক্ষতিগ্রস্ত করে এমন কর্মকাণ্ড ঠেকাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে কূটনৈতিক প্রচেষ্টা আরো জোরালো করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে আন্তর্জাতিক আইন ও দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি ন্যায়সংগত, পূর্ণাঙ্গ ও দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা।

বাংলাদেশ ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। একই সঙ্গে তাদের স্বাধীনতা, মর্যাদা, ন্যায়বিচার ও রাষ্ট্র প্রতিষ্ঠার বৈধ আকাঙ্ক্ষার প্রতি সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

হরমুজকে এখন থেকে ‘ট্রাম্প প্রণালি’ ডাকবে যুক্তরাষ্ট্র

পশ্চিম তীরে ইসরাইলের বসতি নির্মাণ পরিকল্পনার তীব্র নিন্দা বাংলাদেশের

শর্তসাপেক্ষে সভা করার অনুমতি পেলেন মমতা

সময় থাকতে দেশে ফিরে যান, মার্কিন সেনাদের ইরানের হুঁশিয়ারি

নির্বাচনে জয়ী হলে প্রত্যেককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

বাংলাদেশকে ‘ঝুঁকিপূর্ণ’ দেশের তালিকায় রাখল ইসরাইল

নেপালে বাংলাদেশের রাষ্ট্রদূতের সঙ্গে মামুনুল হকের সাক্ষাৎ

অষ্টমীর দিন মদের দোকান বন্ধে কড়া নির্দেশ শুভেন্দুর অধিকারীর

সর্বাধিক পঠিত

গাজার পথে ত্রাণবাহী নৌবহর‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’জব্দ করল ইসরায়েল

আগামী ১০ বছরের মধ্যে চাঁদে শহর বানাতে চান ইলন মাস্ক

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানাবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী

আরও ভয়াবহ সংকটে গাজা,ত্রান প্রবেশে বাধা ইসরাইলের

‘আমরা পরাধীন নই, কেই আত্মসমর্পণ করেনি’

নেপালে গণঅভ্যুত্থানকারীরা নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠনের পথে

সৌদি আরবের রিয়াদে আবার বিস্ফোরণ

ইরানজুড়ে দফায় দফায় হামলা যুক্তরাষ্ট্রের, ৪ মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা

হজযাত্রীদের সেবায় অনিয়ম করলে গুনতে হবে জরিমানা

মরেননি নেতানিয়াহু, ব্যঙ্গ করে ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল