কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস, রোগী নিতে ঢাকায় প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত

Post Image

ভারতে চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় কলকাতার হাসপাতালগুলোর মালিকরা বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। রোগী ও তাদের স্বজনদের সঙ্গে দেখা করার পাশাপাশি হোটেল বুকিং এবং নিরাপত্তা সুবিধাসম্পন্ন হাসপাতালে ভর্তির বিষয়ে সহযোগিতা করবে প্রতিনিধিদলটি।

রোববার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি রোগীদের আবাসনসংক্রান্ত ভোগান্তি কমাতে কলকাতার বেশ কয়েকটি হাসপাতাল কর্তৃপক্ষ আশপাশের হোটেল ও লজের সঙ্গে চুক্তি করার উদ্যোগ নিয়েছে।

সম্প্রতি কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি গেস্ট হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশি নাগরিকসহ ৯ জনের মর্মান্তিক মৃত্যুর পর চিকিৎসাসেবা গ্রহণে নতুন দিকনির্দেশনা জারি করা হয়েছে। বাংলাদেশ হাইকমিশন ও ভারতীয় হাসপাতাল কর্তৃপক্ষ যৌথভাবে বাংলাদেশে চিকিৎসা পর্যটকদের সার্বিক নিরাপত্তা ও আবাসন নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে। চিকিৎসা পর্যটনে ধস নামা এড়াতে কলকাতার শীর্ষস্থানীয় বেসরকারি হাসপাতালগুলো তাদের প্রতিনিধিদল বাংলাদেশে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। 

বাংলাদেশ হাইকমিশন থেকে প্রকাশিত এক বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে, কলকাতা ভ্রমণকারী বাংলাদেশি রোগীদের ভারতে আসার পূর্বেই সমস্ত আইনি ছাড়পত্র ও নিরাপত্তাব্যবস্থা সম্পন্ন বৈধ হোটেলে কক্ষ বুকিং নিশ্চিত করতে হবে। বিশেষ করে সড়কপথে যাতায়াতকারী রোগীদের কম খরচে থাকার জন্য অনিরাপদ ও সন্দেহজনক গেস্ট হাউসে না ওঠার পরম পরামর্শ দেওয়া হয়েছে। 

বাংলাদেশি রোগীদের ভ্রমণ ও চিকিৎসা সেবা নির্বিঘ্ন রাখতে বিপি পোদ্দার হাসপাতাল, উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল, রুবি জেনারেল হাসপাতাল এবং দেসুন হাসপাতাল যৌথ উদ্যোগ গ্রহণ করেছে। উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতাল বাংলাদেশি রোগীদের জন্য আলিপুর এলাকার একাধিক গেস্ট হাউস ও হোটেলের সঙ্গেও চুক্তি করেছে।

উডল্যান্ডস ও বিপি পোদ্দার হাসপাতালের শীর্ষ প্রতিনিধিরা আগামী দুই সপ্তাহের মধ্যে বাংলাদেশে এসে রোগী ও তাদের স্বজনদের সঙ্গে সরাসরি দেখা করে কলকাতার নিরাপদ গেস্ট হাউস ও হোটেলের পূর্ণাঙ্গ তালিকা হস্তান্তর করবেন। এমনকি আলিপুরসহ কলকাতার হাসপাতাল প্রাঙ্গণের কাছাকাছি বাংলাদেশিদের থাকার জন্য বিশেষ ছাড়পত্রপ্রাপ্ত নিজস্ব আবাসন ব্যবস্থা গড়ে তুলছে বেশ কিছু প্রতিষ্ঠান।

এর আগেই বাংলাদেশি রোগীদের সঙ্গে আলাপচারিতার জন্য প্রতিনিধিদল পাঠিয়েছিল রুবি জেনারেল হাসপাতাল। তারা এখন হাসপাতালে আসতে ইচ্ছুক বাংলাদেশি রোগীদের সঙ্গে যোগাযোগের জন্য একটি বিশেষ ডেস্ক স্থাপন করছে।

বি হাসপাতালের অপারেশনস বিভাগের চিফ জেনারেল ম্যানেজার সুভাষিস দত্ত বলেন, আমরা ইতোমধ্যে যোগাযোগ শুরু করেছি এবং হাসপাতালের কাছাকাছি থাকার জায়গার একটি তালিকা তৈরি করেছি। এগুলো নিরাপদ জায়গা এবং আমরা রোগীদের আসার আগেই তাদের রুম বুক করতে সাহায্য করছি। সৌভাগ্যবশত, এই এলাকায় পর্যাপ্ত থাকার ব্যবস্থা রয়েছে। 

উডল্যান্ডস মাল্টিস্পেশালিটি হাসপাতালের সিইও এবং অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অব ইস্টার্ন ইন্ডিয়ার (এএইচইআই) সভাপতি রূপক বড়ুয়া এবং দেসুন হাসপাতালের চেয়ারম্যান ও এমডি সজল দত্ত জানান, বাংলাদেশি বহির্বিভাগের রোগীদের একটি বড় অংশকে দীর্ঘসময় ভারতে অবস্থান করতে হয়। ফলে আগাম ও নিরাপদ হোটেল বুকিং ব্যবস্থা চালু করা হলে দীর্ঘমেয়াদে তা চিকিৎসা পর্যটনের ক্ষেত্রে বাড়তি আস্থা এনে দেবে।  

চিকিৎসার জন্য ভারতে গমনকারী বাংলাদেশি রোগীদের ভর্তির প্রয়োজন হলে মেডিকেল ভিসার দরকার হয়। তবে, বহির্বিভাগের রোগীদের এটির প্রয়োজন নেই। জরুরি ভর্তির ক্ষেত্রে স্বল্প সময়ের নোটিশে মেডিকেল ভিসা মঞ্জুর করা হয়। 


এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

কলকাতায় চিকিৎসা পর্যটনে ধস, রোগী নিতে ঢাকায় প্রতিনিধিদল পাঠাচ্ছে ভারত

জামায়াতের দাবি নাকচ, এমপিওভুক্ত শিক্ষকদের নির্বাচনে ইসির ‘না’

সিরিয়ায় ১০৮ বছর বয়সী প্রখ্যাত আলেমের ইন্তেকাল

গুমের ২৫১ ঘটনা মানবতাবিরোধী অপরাধ হিসেবে তদন্ত হচ্ছে: চিফ প্রসিকিউটর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পেতে দেরি হচ্ছে কেন

খেলতে গিয়ে চোখে আঘাত, ‘ভুল চিকিৎসায়’ প্রাণ গেল শিশুর

‌‘গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না’

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী

সর্বাধিক পঠিত

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

শিগগিরই ছায়া মন্ত্রিসভার ঘোষণা জামায়াতের—প্রধানমন্ত্রীর দায়িত্বে ডা. শফিকুর, মন্ত্রণালয়ের দায়িত্বে কারা?

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বিএনপির বিজয়ে তারেক রহমানকে মোদির অভিনন্দন

‌‘বাংলাদেশের জনগণের কাছে পিলখানা হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এখন স্পষ্ট’

‘কামাল ভাই ঢাকা-৫ এ বাতিঘর হয়ে হাওয়ার দিক এবার বদলে দেবেন’

জামায়াতের ৫০ পৃষ্ঠার ছায়া বাজেট পেশ, কী আছে তাতে