‌‘গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না’

Post Image

বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম বলেছেন, গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না। তিনি বলেন, রাষ্ট্র সংস্কারের যে গণ-আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, তা অর্জনে আমরা দেশবাসীকে সঙ্গে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তুলব। গণভোটের মাধ্যমে প্রাপ্ত গণরায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে দেশের সকল গণতান্ত্রিক শক্তি বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে।

শনিবার দলটির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাহী কমিটির বর্ধিত সভার দ্বিতীয় ও শেষ দিন শেষে দলের সভাপতি হাসনাত কাইয়ুম এসব কথা বলেন।

গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত গণভোটের রায়কে কার্যকর করতে সরকার নানা টালবাহানা করছে উল্লেখ করে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। নেতৃবৃন্দ বলেন, জনগণের প্রদত্ত এই ঐতিহাসিক রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে রাজপথের আন্দোলন ও জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।

সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, সামাজিক ও অধিকারভিত্তিক সংগঠনকে এ লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। রাজনৈতিকবিশ্লেষণ পরিষেবা

জনগণের জান-জবান-সম্মানের অধিকার, কাঠামোগত পরিবর্তন ও প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার যে সিদ্ধান্ত ভোটাররা দিয়েছেন, তা বাস্তবায়নে রাষ্ট্র সংস্কার আন্দোলন মাঠে থাকবে বলে অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।

দলের সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিমের সভাপতিত্বে এবং আইনবিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম মামুনের সঞ্চালনায় দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই বর্ধিত সভায় অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহমুদ জামাল কাদেরী, হাবিবুর রহমান রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক দিদার ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‌‘গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না’

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সরকারের ৬ মাসের মাথায় রোডমার্চ-লংমার্চ কেন: পানিসম্পদমন্ত্রী

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

জাতীয় বন্যপ্রাণী দিবস আজ

সর্বাধিক পঠিত

আটকেপড়া বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত ঘোষণা

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ