সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী

Post Image

১৯৯৮ সালের ৯জুন পার্বত্য শান্তিচুক্তিকে সংবিধানবিরোধী চুক্তি আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে ঐতিহাসিক লংমার্চ করেছিল বেগম খালেদা জিয়ার নেতৃত্বাধীন চারদলীয় জোট। আওয়ামী লীগের সরকার লংমার্চে বাধা দেওয়ার জন্য কাঁচপুর সেতুর আগেই সড়কের ওপর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সেই লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের নেতৃত্বে সশস্ত্র আওয়ামী গুণ্ডারা রাজপথে ব্যারিকেডের সৃষ্টি করে। সেইসাথে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর লোকেরাও লংমার্চের শত শত গাড়ি কাঁচপুর সেতুর আগেই আটকে দেয়।

বাংলাদেশের সংবিধান লঙ্ঘন করে শেখ হাসিনার সরকার সন্তু লারমার সংগঠনের সাথে তথাকথিত শান্তিচুক্তি বাতিলের দাবিতে চারদলীয় জোট পার্বত্য চট্টগ্রাম অভিমুখে লংমার্চের কর্মসূচি পালন করে।

সিদ্ধান্ত হয়, ঢাকা থেকে চারদলীয় জোট নেতৃবৃন্দ একসাথে রওনা করে চট্টগ্রাম পৌঁছাবেন। পরদিন চট্টগ্রাম থেকে বিএনপির নেতৃত্বে বান্দরবান এবং জামায়াতের নেতৃত্বে রাঙ্গামাটিতে জনসভা করার মাধ্যমে লংমার্চ সমাপ্ত হবে। বান্দরবানের জনসভায় জামায়াতের একজন প্রতিনিধি বক্তব্য রাখবেন এবং রাঙ্গামাটির জনসভায় বিএনপির একজন প্রতিনিধি বক্তব্য রাখেন।

সিদ্ধান্ত মোতাবেক চারদলীয় জোটের নেতৃবৃন্দের সাথে বান্দরবানের জনসভায় বক্তব্য রাখেন সেই সময়ের জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান। সেখানে প্রধান বক্তা ছিলেন বেগম খালেদা জিয়া। রাঙামাটিতে জামায়াতের জনসভার প্রধান অতিথি ছিলেন অধ্যাপক গোলাম আযম এবং বিএনপির প্রতিনিধি হিসেবে রাঙামাটিতে বক্তৃতা করেন আবদুল মতিন চৌধুরী।

আওয়ামী লীগের সরকার লংমার্চে বাধা দেওয়ার জন্য কাঁচপুর সেতুর আগেই সড়কের ওপর ট্রাক দিয়ে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। সাত ঘণ্টা আটকে রাখার পর একপর্যায়ে সেনাবাহিনীর সহযোগিতায় প্রতিবন্ধকতা অপসারণ করে রাস্তা পরিষ্কার করে দেওয়া হয়। এ সময় কর্মসূচি নিয়ে কিছুটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল। অনেকে প্রস্তাব দিয়েছিলেন, এখান থেকে লংমার্চগামী সব গাড়ি নিয়ে ঢাকা শহরে প্রবেশ করে রাজধানী অচল করে দেওয়ার জন্য। কিন্তু খবর পাওয়া যাচ্ছিল, ঢাকা থেকে চট্টগ্রাম সড়কের উভয় পাশে লক্ষ লক্ষ মানুষ লংমার্চের সাথে একাত্মতা ঘোষণা করার জন্য দিনভর অপেক্ষা করছে। এ সময় বেগম জিয়া ‘এই প্রতিরোধ ভেঙেই লংমার্চ অব্যাহত রাখার বার্তা দেন। এবং লংমার্চ মার্চ নিয়ে এগিয়ে যান।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‌‘গণমানুষের রায়ের সাথে বেইমানি করে সরকার টিকতে পারবে না’

সেদিন খালেদা জিয়ার লংমার্চে আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের বাধা, উপেক্ষা করে এগিয়ে যান দেশনেত্রী

দাবি মেনে না নিলে ডিসেম্বরের মধ্যে সরকার পতনের আন্দোলন

জনগণের অধিকার নিয়ে ছিনিমিনি করলে কেউ ছাড় পাবে না: ডা. শফিকুর রহমান

দেউলিয়ার পথে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড

সরকারের ৬ মাসের মাথায় রোডমার্চ-লংমার্চ কেন: পানিসম্পদমন্ত্রী

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

জাতীয় বন্যপ্রাণী দিবস আজ

সর্বাধিক পঠিত

আটকেপড়া বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত ঘোষণা

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

ভূমিকম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে ১ লাখ স্বেচ্ছাসেবী প্রস্তুতের নির্দেশ

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ

বিএনপির ইচ্ছাতেই সংসদের দক্ষিণ প্লাজায় শপথ : আইন উপদেষ্টা

এবার মোবাইল নিষিদ্ধের ষড়যন্ত্র বাস্তবায়ন কার ইশারায়?

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

ইলিয়াস আলী গুমের কারণ জানালেন সাবেক ডিজিএফআই প্রধান মামুন খালেদ