গাইবান্ধায় অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে গেলেন বিজয়ী জামায়াত প্রার্থী

Post Image

নির্বাচনী লড়াই শেষে রাজনৈতিক শিষ্টাচার ও সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। নির্বাচনে পরাজিত হয়ে অসুস্থ হয়ে পড়া বিএনপির প্রার্থী ফারুক আলম সরকারকে দেখতে তাঁর বাড়িতে ছুটে গিয়েছেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ১৪৬টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে দাড়িপাল্লা প্রতীকে আব্দুল ওয়ারেছ ৮৯ হাজার ২৭৪ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ফারুক আলম সরকার পেয়েছেন ৭৩ হাজার ৪৮৩ ভোট।

নির্বাচনী প্রচারণার দীর্ঘ ক্লান্তি এবং ফলাফল ঘোষণার পর শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে বর্তমানে বিশ্রামে রয়েছেন ফারুক আলম সরকার। এই খবর পেয়ে শুক্রবার সকালে পরাজিত প্রার্থীর বাসভবনে গিয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেন বিজয়ী প্রার্থী আব্দুল ওয়ারেছ। এ সময় তিনি ফারুক আলমের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত আরোগ্য কামনায় দোয়া করেন।

স্থানীয়রা জানান, ভোটের যুদ্ধে একে অপরের প্রতিদ্বন্দ্বী থাকলেও দুই নেতার এমন আন্তরিকতা সাধারণ মানুষের মনে ইতিবাচক সাড়া ফেলেছে। রাজনৈতিক ভেদাভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধাবোধের এই চিত্র স্থানীয় রাজনীতিতে এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

যে নিজের পরিচয় গোপন করে অপকর্ম করে, সেই বড় গুপ্ত: জামায়াত আমির

অরাজকতার চেষ্টা করলে ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

সময় টিভির আগস্ট মাসের ‘সম্পাদকীয়’ টকশোতে বিএনপির অতিথি ৩৬, জামায়াত ১৩, এনসিপি ১১

নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যে ক্ষুব্ধ যুবদল সভাপতি

জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ লালদিঘি, চট্টগ্রামে জনস্রোত

হাত-পায়ে ধরে বলব সঠিক পথে আসুন, পরে ঘাড় ধরতেও হাত কাঁপবে না

শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্যর্থতা’র ব্যানার টানাল ছাত্রশক্তি

খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

সর্বাধিক পঠিত

নেতাকর্মীদের উদ্দেশ্যে মামুনুল হক: কারো উস্কানিতে পা দেওয়া যাবে না

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

হাতিয়ার ধর্ষণের ঘটনা নিয়ে গভীর রাতে নাসিরের স্ট্যাটাস

পাতানো নির্বাচন হলে মেনে নেবে না জামায়াত

বাসভবনের প্রদর্শনীতে শেখ মুজিবের ছবি কেন? যা বলছেন জামায়াতের আমির

সাদিক কায়েমের মেয়রপ্রার্থী হওয়া নিয়ে যা বলল শিবির

গাইবান্ধায় অসুস্থ বিএনপি প্রার্থীকে দেখতে গেলেন বিজয়ী জামায়াত প্রার্থী

৫ আসনে শাপলা কলির জয়, অনেক জায়গায় লড়াই চলছে : আসিফ মাহমুদ

টাকা ফেরতসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে পরিবারের কাছে হস্তান্তর

ঢাকা-১২ আসনে জয় পেলেন জামায়াতের সাইফুল আলম খান মিলন