ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ

আটকেপড়া বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

Post Image

রোববার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান করেন। এই সময়ে পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন একথা জানান।

রুমন বলেন, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সকালে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছেন। ইরানের ঘটনার কারণে মধ্যপ্রাচ্যের দেশসমূহে বাংলাদেশিরা কী অবস্থায় আছে সে সম্পর্কে প্রধানমন্ত্রী খোঁজ-খবর নিয়েছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন। এই ঘটনার কারণে মধ্যপ্রাচ্যকেন্দ্রীক অনেক ফ্লাইট বাতিল হওয়ায় প্রেক্ষিতে বৈঠকে বিভিন্ন বিষয় আলোচনা হয়েছে।

এদিকে হয়রত শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দরে আটকে পড়া যাত্রীদের দেখভাল করার বিষয়ে প্রধানমন্ত্রী সর্বাক্ষণিক তদারিক করছেন বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিমান মন্ত্রী ও প্রতি মন্ত্রী কাজ করছেন। বিমান প্রতিমন্ত্রী সকাল থেকে বিমানবন্দরে অবস্থান করছেন। প্রবাসী কল্যাণ মন্ত্রী এই কাজে সর্বাক্ষণিক নিয়োজিত রয়েছেন।

সকাল ৯টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিসে আসেন। দিনের কর্মসূচি অনুযায়ী দুযোর্গ ব্যবস্থা মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন।

অতিরিক্ত প্রেস সচিব বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলা নিয়ে প্রধানমন্ত্রী কথা বলেছেন। ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় একটি কর্ম পরিকল্পনা তৈরি করার নির্দেশ দিয়েছেন।

বৈঠকের পর প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বেরিয়ে এসে আসাদুল হাবিব দুলু বলেন, ভূমিকম্প পরবর্তী দুর্যোগ মোকাবেলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক তৈরি করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

পরে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীও দেখা করেছেন প্রধানমন্ত্রীর সাথে বলে জানান অতিরিক্ত প্রেস সচিব।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সরকারের ৬ মাসের মাথায় রোডমার্চ-লংমার্চ কেন: পানিসম্পদমন্ত্রী

টকশো ছেড়ে বেরিয়ে গেলেন বিএনপির এমপি বাবুল

জাতীয় বন্যপ্রাণী দিবস আজ

নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা মানবিক সহায়তা দিল বাংলাদেশ

‘সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯’

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়িতে পুলিশের মামলা

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

সর্বাধিক পঠিত

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ আরও ৬ পদে রদবদল

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হলেন ঢাকাভয়েস২৪ নিউজের প্রতিনিধি মো. শাহিন মিয়া

আটকেপড়া বাংলাদেশিদের খোঁজখবর নিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

ভোট দিতে ঈদের আমেজ নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ

চট্টগ্রাম বন্দরের লাগাতার ধর্মঘট স্থগিত ঘোষণা

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু