কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

Post Image

সাম্প্রতিক সময়ে কুয়েতে নতুন করে মিসাইল ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। আজ বৃহস্পতিবার দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, নিরাপত্তার স্বার্থে কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে। একই সঙ্গে কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দেশটির সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য সবাইকে অনুরোধ করা হয়েছে।


মিসাইল বা ড্রোন হামলার কোনো ছবি বা ভিডিও ধারণ না করার জন্যও প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছে দূতাবাস। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্ক থাকার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করা থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়েছে।


জরুরি প্রয়োজনে কুয়েতে বাংলাদেশ দূতাবাসের হটলাইন নম্বর +৯৬৫ ৬৯৯২০০১৩, +৯৬৫ ৬৬৫১৬৪০৪, +৯৬৫ ৫০৮৯৫১৬১ এবং ই-মেইল [email protected]এ যোগাযোগ করতে বলা হয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

‘সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, উদ্ধার ১৩ হাজার ৬৭৯’

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়িতে পুলিশের মামলা

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

সর্বাধিক পঠিত

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হলেন ঢাকাভয়েস২৪ নিউজের প্রতিনিধি মো. শাহিন মিয়া

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

ভোট দিতে ঈদের আমেজ নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ আরও ৬ পদে রদবদল