উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়িতে পুলিশের মামলা

Post Image

উল্টোপথে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে এক মন্ত্রীর গাড়ির বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে সার্কিট হাউজ রোডে এ ঘটনা ঘটেছে। ট্রাফিক পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, ‘একজন মন্ত্রীর গাড়ি সকাল ৯টা ৮ মিনিটে সার্কিট হাউজ সড়কের উল্টো পথে সচিবালয়ের দিকে যাচ্ছিল। ট্রাফিক পুলিশ পতাকাবাহী গাড়িটি থামিয়ে দেয়। গাড়ির নং ঢাকা মেট্রো –ঘ- ১৮-২১২৫।

তিনি আরো বলেন, 'চালককে বলা হয় এভাবে উল্টো পথে গাড়ি চালানো ঢাকা মেট্রোপলিট পুলিশের আইনের সম্পূর্ণ লঙ্ঘন। দুইটি মামলা হয়েছে এবং তিন হাজার, তিন হাজার করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।'

ট্রাফিক পুলিশ কর্মকর্তা জানান, ‘রেঞ্জ রোভার’ এই গাড়ির চালক আরিফ হোসেনের বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তিনি জানান, মন্ত্রীর গাড়ি যখন উল্টো পথে যাচ্ছিল সেই সময়ে প্রধানমন্ত্রীর বহর পাশের সড়ক দিয়ে সচিবালয় অভিমুখে অতিক্রম করছিল।

খোঁজ নিয়ে জানা যায়, গাড়িটি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর গাড়ি ছিলো। ওই সময়ে মন্ত্রী গাড়িতে ছিলেন।

ট্রাফিক কর্মকর্তারা জানান, বাংলাদেশে এই প্রথম কোনো মন্ত্রীর গাড়ি উল্টো পথে চলার অভিযোগ মামলা হয়েছে। এটা নজিরবিহীন। অতীতেও মন্ত্রীর গাড়ি গন্তব্যে দ্রুত যাওয়ার জন্য অথবা যানজট এড়াতে উল্টো পথে যাওয়ার ঘটনা গণমাধ্যমে আসলেও মামলার ঘটনা এই প্রথম।

মন্ত্রী কিংবা সচিবের গাড়ি উল্টোপথে যাওয়ার এই ঘটনার পরিণতি দেশের শীর্ষ কর্মকর্তাদের জন্য একটি বার্তা হিসেবে চিহ্নিত থাকবে বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়িতে পুলিশের মামলা

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের বেশিরভাগই বাজারে মিলছে না, তদারকির তাগিদ

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

সর্বাধিক পঠিত

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হলেন ঢাকাভয়েস২৪ নিউজের প্রতিনিধি মো. শাহিন মিয়া

ভোট দিতে ঈদের আমেজ নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ আরও ৬ পদে রদবদল