সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হলেন ঢাকাভয়েস২৪ নিউজের প্রতিনিধি মো. শাহিন মিয়া

Post Image

নতুন কমিটিতে নজরুল ইসলাম সভাপতি, একরামুল হক সাধারণ সম্পাদক

সুন্দরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে কমিটির দপ্তর সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকাভয়েস২৪–এর প্রতিনিধি মো. শাহিন মিয়া।


বৃহস্পতিবার (৫ মার্চ) বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সভায় অস্থায়ী কমিটির আহ্বায়ক ও উপদেষ্টা মো. নজরুল ইসলামের উপস্থিতিতে প্রবীণ ও তরুণ সাংবাদিকদের পরামর্শে আনুষ্ঠানিকভাবে নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রবীণ সাংবাদিক মো. মোশাররফ হোসেন বুলু।


নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যক্ষ মো. একরামুল হক।

এছাড়া সিনিয়র, সহ-সভাপতি একেএম শামছুল হক, সহ-সভাপতি মো. জাহিদুল ইসলাম জাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম সরকার শাহীন, সাংগঠনিক সম্পাদক মো. রেজাউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, কোষাধ্যক্ষ মো. গোলজার রহমান, প্রচার সম্পাদক মো. শাহিন আলম এবং সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম আকন্দ দায়িত্ব পেয়েছেন।


কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন শাহাজাহান মিয়া, এমএ মাসুদ, এম. মাহফুজার রহমান লেলিন, মোশাররফ হোসেন বুলু, মনিষ সরকার রানা ও মোছা. ইমরোজা পারভীন।


নবনির্বাচিত নেতৃবৃন্দ সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, পারস্পরিক ঐক্য সুদৃঢ়করণ এবং বস্তুনিষ্ঠ সংবাদচর্চা নিশ্চিত করতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত অর্ধশতাধিক

দেশজুড়ে তীব্র লোডশেডিং: দেশবাসীর কাছে ক্ষমা চাইলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী

১৭২ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে র‍্যাবের ১১ তলা সদর দপ্তর

গণভোটের রায় বাস্তবায়ন না হলে রাজনৈতিক সংকট তৈরি হবে

এক-দেড় সপ্তাহের মধ্যেই গ্যাস সংকটের সমাধান : রিজভী

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা প্রত্যাশা ডেপুটি স্পিকারের

হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

সর্বাধিক পঠিত

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বিশেষ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

ভোট দিতে ঈদের আমেজ নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হলেন ঢাকাভয়েস২৪ নিউজের প্রতিনিধি মো. শাহিন মিয়া

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির