গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত

Post Image

গাইবান্ধার পলাশবাড়ীতে বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে মাইক্রোবাসচালক মাসুদ রানা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে পলাশবাড়ী-গাইবান্ধা আঞ্চলিক মহাসড়কের মাঝিপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।


নিহত মাসুদ রানা (৩৫) ঠাকুরগাঁও সদর উপজেলার বাঁশঘেরা গ্রামের ফয়জার আলীর ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে পলাশবাড়ী উপজেলার সাঁকোয়া মাঝিপাড়া এলাকায় আল-হামরা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে মাসুদ রানা নিহত হন। এ ঘটনায় আরও ৫ জন আহত হন। তাদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন চিকিৎসাকেন্দ্রে ভর্তি করা হয়েছে।


পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত ওসি (তদন্ত) প্রশান্ত চন্দ্র বলেন, দুর্ঘটনার পর সড়কে কিছু সময় যানচলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

উল্টোপথে বেপরোয়া মন্ত্রীর গাড়িতে পুলিশের মামলা

আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান রাষ্ট্রপতির

গাইবান্ধায় বাস-মাইক্রোবাস সংঘর্ষে যুবক নিহত

দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী

হাসিনাসহ ৩০ আসামিকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

দেশে আজ যত টাকায় বিক্রি হচ্ছে স্বর্ণ

অত্যাবশ্যকীয় ১১৭ ওষুধের বেশিরভাগই বাজারে মিলছে না, তদারকির তাগিদ

দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে বজ্রবৃষ্টির শঙ্কা

সর্বাধিক পঠিত

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হলেন ঢাকাভয়েস২৪ নিউজের প্রতিনিধি মো. শাহিন মিয়া

ভোট দিতে ঈদের আমেজ নিয়ে ঢাকা ছাড়ছেন মানুষ

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির

নেত্রকোনায় বজ্রপাতে ২ জনের মৃত্যু

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে গুরুত্বপূর্ণ আরও ৬ পদে রদবদল