নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

Post Image

নেপালের উত্তরাঞ্চলে ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এমন পরিস্থিতিতে নেপালের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে ১ মিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১২.৩ কোটি টাকা) জরুরি অনুদানের অনুমোদন করেছে বাংলাদেশ সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঢাকা ও কাঠমান্ডুর দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতেই এই সহায়তার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের চলতি অর্থবছরের বিশেষ বরাদ্দ থেকে দেয়া হচ্ছে এই অর্থ। অনুদানের বিষয়টি বর্তমানে চূড়ান্ত অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে রয়েছে বলে জানা গেছে।

নেপাল-তিব্বত সীমান্তে এই ভয়াবহ দুর্যোগে নিহতের সংখ্যা ১১০০ ছাড়িয়েছে। এ ছাড়া এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন প্রায় সাড়ে ৪ হাজার মানুষ। নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বুধবারের (২ সেপ্টেম্বর) প্রকাশিত তথ্য অনুযায়ী, ভয়াবহ আকস্মিক বন্যার পর নেপালে এখন পর্যন্ত ১ হাজার ১১৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া দেশটিতে এখনও নিখোঁজ রয়েছেন ৩ হাজার ৯১৬ জন। অন্যদিকে, চীনের অংশে অন্তত ১৬ জন নিহতের খবর পাওয়া গেছে। সেখানে ৫৪৬ জন নিখোঁজ রয়েছেন, যার মধ্যে ২৬১ জনই বিদেশি নাগরিক।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

এক-দেড় সপ্তাহের মধ্যেই গ্যাস সংকটের সমাধান : রিজভী

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা প্রত্যাশা ডেপুটি স্পিকারের

হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহীদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে নেপালে সোনু সুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

সর্বাধিক পঠিত

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বিশেষ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির