বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে নেপালে সোনু সুদ

Post Image

ভয়াবহ বন্যায় বিপর্যস্ত নেপালের মানুষের পাশে দাঁড়াতে ত্রাণসামগ্রী নিয়ে দেশটিতে পৌঁছেছেন বলিউড অভিনেতা সোনু সুদ। তার প্রতিষ্ঠিত ‘সুদ চ্যারিটি ফাউন্ডেশন’-এর উদ্যোগে ভারত থেকে নেপালে পাঠানো হয়েছে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও কম্বল। দুর্গত মানুষের তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর পাশাপাশি আগামী কয়েক মাসও সহায়তা অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে ফাউন্ডেশনটির।

বার্তা সংস্থা এএনআইকে সোনু সুদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে দেখা করে তাদের প্রয়োজন বোঝাই এই মুহূর্তে তার দলের প্রধান লক্ষ্য। তিনি বলেন, আমরা বন্যার্তদের সঙ্গে থাকতে চাই এবং তাঁদের জীবন আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করব।

ত্রাণ বিতরণের পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে আরও কী ধরনের সহায়তা প্রয়োজন, তা জানার চেষ্টা করছে তার দল। প্রয়োজন অনুযায়ী ভারত থেকে পরবর্তী ধাপে আরও ত্রাণসামগ্রী পাঠানো হবে। 

সোনু সুদ বলেন, মানুষের পাশে দাড়ানো সবার দায়িত্ব। তবে ভারত থেকে নেপালে ত্রাণ পাঠানো কিছুটা চ্যালেঞ্জিং, কারণ এর জন্য অনেক মানুষের সমন্বিত সহযোগিতা প্রয়োজন। তা সত্ত্বেও শুধু চলতি মাসে নয়, আগামী কয়েক মাসও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নেপালের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্যায় ৯৩৯ জনের মৃত্যু হয়েছে এবং ৩ হাজার ৯২৫ জন এখনও নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে ৫৯২ জন বিদেশি নাগরিকও রয়েছেন।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

এক-দেড় সপ্তাহের মধ্যেই গ্যাস সংকটের সমাধান : রিজভী

যুক্তরাষ্ট্র ভ্রমণে ভিসা বন্ড আরও সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সংসদীয় ব্যবস্থার আধুনিকায়নে ভারতের সহযোগিতা প্রত্যাশা ডেপুটি স্পিকারের

হরমুজ দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ পার হতে বাধা নেই: ইরানের রাষ্ট্রদূত

নেপালে দুর্যোগ মোকাবিলায় ১ মিলিয়ন ডলার সহায়তা বাংলাদেশের

টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহীদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক

বন্যার্তদের পাশে দাঁড়াতে ত্রাণ নিয়ে নেপালে সোনু সুদ

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ৪ জনের দুর্নীতির অনুসন্ধান শুরু

সর্বাধিক পঠিত

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’

বাংলাদেশের গণতন্ত্রের জন্য আজ বিশেষ দিন: ইইউ পর্যবেক্ষক প্রধান

সব বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর উচ্চ পর্যায়ের বৈঠক শুরু

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা

বনানী সামরিক কবরস্থান জিয়ারতে যাবেন জামায়াত আমির