সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থেই সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

Post Image

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার মতো একটি স্পর্শকাতর বিষয়ে তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে—এমন নাম প্রকাশ থেকে সবাইকে বিরত থাকা উচিত। আনুষ্ঠানিক তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির সম্পৃক্ততা প্রমাণিত হলেই কেবল তাকে নিয়ে নিশ্চিতভাবে কথা বলা সমীচীন।

মঙ্গলবার বেলা ১১টার দিকে সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সম্মেলন কেন্দ্রে সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে এক প্রশ্নের উত্তরে উপদেষ্টা এসব কথা বলেন।

তিনি বলেন, চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে কিছু তথ্য পাওয়ার কথা জানিয়েছেন। এর পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে অনেকের নাম অনুমান করে বলা হচ্ছে। ব্যক্তিগতভাবে তিনি মনে করেন, তদন্তের এই পর্যায়ে কারও নাম প্রকাশ করা উচিত নয়।

জাহেদ উর রহমান বলেন, রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তদন্ত করবে এবং সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠন হলে তখনই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলা উচিত। তদন্তে কারো সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেলেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সমীচীন নয় বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, কোনো ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতভেদ থাকতে পারে। বিশেষ করে শেখ হাসিনার শাসনামলে কোনো ব্যক্তির সক্রিয়তা তার কাছে গুরুতর অপরাধ বলে মনে হলেও, সেটিকে সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো একটি ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে প্রমাণের বিষয়টিই চূড়ান্ত বিবেচ্য হওয়া উচিত।

উপদেষ্টা আরো বলেন , আলোচনায় থাকা ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ঘটনাটির সঙ্গে জড়িত না হয়ে থাকেন, তাহলে তার ওপর অন্যায়ভাবে একটি অপরাধ চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থেই সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

খুব স্বল্প সময়ের মধ্যে কমবে লোডশেডিং: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

বোর্ডের অনুমোদন ছাড়া গভর্নিং বডির শিক্ষক বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর নয়: হাইকোর্ট

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনালে দুর্ঘটনা, বিমানবাহিনীর ৩ সদস্য নিহত

৫ বছরে বিদেশে ১ কোটি মানুষের কর্মসংস্থান হবে: প্রতিমন্ত্রী নুর

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

সর্বাধিক পঠিত

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মীদের প্রতি বিএনপি

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

গত জানুয়ারিতেই সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

নির্বাচন যত ঘনিয়ে আসছে, সহিংসতা তত বাড়ছে: আসক

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’