জুলাই আন্দোলনে অসত্য তথ্য প্রচার করায় ক্ষমা চাইলেন সময় টিভির সিইও

Post Image

২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যূত্থানের সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী বলা, ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন প্রচার করার জন্য ক্ষমা চেয়েছেন টেলিভিশন এডিটরস কাউন্সিলের সদস্য সচিব এবং সময় টিভির বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ জুবায়ের আহমেদ বাবু।

রোববার (৩০ আগস্ট) রাজধানীর সার্কিট হাউজ রোডের প্রেস ইন্সটিটিউশন মিলনায়তনে (পিআইবি) আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই ক্ষমা চান।

পিআইবির প্রতিষ্ঠাতা মহাপরিচালক এবং বাংলাদেশ অবজারভারের প্রতিষ্ঠাতা সম্পাদক, প্রখ্যাত সম্পাদক ও ভাষা সৈনিক সাংবাদিক আবদুস সালামের ১১৬তম জন্মবার্ষিকী উপলক্ষে এই সভার আয়োজন করে প্রতিষ্ঠানটি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সভায় সৈয়দ জুবায়ের আহমেদ বাবু বলেন, বাংলাদেশে গত ১৭ বছর আমরা দেখেছি যে অনেক গণমাধ্যম গণঅধমে পরিণত হয়েছে। অনেক গণমাধ্যম কর্মীর কারণে গণমাধ্যম লজ্জায় পড়ে গিয়েছিল এবং সেই জায়গা থেকে বেরিয়ে আসার একটি সুযোগ আমাদের আছে। আমি যে সংবাদ মাধ্যমটিতে কাজ করছি সময় টিভি, এই সময় টিভিরও যে কার্যক্রম ছিল ১০ বছর, বিশেষ করে জুলাই মাসের আন্দোলনে। আন্দোলনকারীদের সন্ত্রাসী বলা থেকে আরম্ভ করে এমন কোনো ডিসইনফরমেশন-মিসইনফরমেশন, ম্যাল ইনফরমেশন নেই যা করেনি। আমি আজকে সময় টিভির একজন সিও হিসেবে, আমি জনগণের কাছে ক্ষমা চাচ্ছি। সবার কাছে ক্ষমা চাচ্ছি। আমি মনে করি, যে বাংলাদেশের গণমাধ্যমে যারা এই কাজগুলো করেছেন, তাদের ক্ষমা চাওয়া উচিত এবং আমরা যেন আবার নতুন করে শুরু করতে পারি, এরকম একটি পরিবেশ আমরা যেন তৈরি করতে পারি।

তিনি বলেন, আজকে আপনারা যারা নেতারা আছেন আপনারা অন্তত আমাদের যে মিডিয়া কমিশন, সেটি তৈরি করার বিষয়ে আপনারা উদ্যোগ গ্রহণ করবেন।

সভায় বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক লোটন একরামের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান, সিপিডির সম্মাননীয় ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, দ্য ফিনানশিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভুইয়া, টেলিভিশন এডিটরস কাউন্সিলের আহ্বায়ক ড. আবদুল হাই সিদ্দিক, সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

বিমান বাহিনীর সক্ষমতা বাড়াতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ

চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান

আমাদের জন্য ঘোর অন্ধকার অপেক্ষা করছে: বিএনপির সংসদ সদস্য

হরমুজে জাহাজ চলাচলে বড় ধস, দিনে চলছে মাত্র ৫ জাহাজ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা: প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল

জুলাই আন্দোলনে অসত্য তথ্য প্রচার করায় ক্ষমা চাইলেন সময় টিভির সিইও

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলার রায় আজ

সর্বাধিক পঠিত

দলীয় বহিষ্কারেই গাজী নজরুলের এমপি পদ নিয়ে সিদ্ধান্ত নয়: ইসি মাছউদ

আজ থেকে শুরু ঈদযাত্রার ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি

ওসমান হাদির ভাই ওমরকে যুক্তরাজ্য মিশনে নিয়োগ

‘আসিফ নজরুলের দুর্নীতি?’যা জানা গেল

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

প্রতি টন রডের দাম বাড়তে পারে সাড়ে ৩ হাজার টাকা

স্থানীয় সরকার নির্বাচনে পোস্টাল ব্যালট থাকছে না

গত জানুয়ারিতেই সড়কে ঝরেছে ৫৪৬ প্রাণ: যাত্রী কল্যাণ সমিতি

ভোটের ফল বুঝে নিয়ে কেন্দ্র ছাড়বেন— নেতাকর্মীদের প্রতি বিএনপি

‘এখনো ৪ শতাধিক পিস্তল উদ্ধার হয়নি, এটাই আমাদের দুশ্চিন্তার কারণ’