ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

Post Image

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ


যে অঞ্চলে তেহরান তেল বিক্রি করতে পারবে না, সেখানে অন্য কোনো দেশকেও তেল বিক্রি করতে দেওয়া হবে না, বলে সতর্ক করেছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। 

গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ এ হুঁশিয়ারি দেন। 

এর আগে মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) কমান্ডার অ্যাডমিরাল ব্র্যাড কুপার দাবি করেন যে, মার্কিন বাহিনী হরমুজ প্রণালির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং ইরানের তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে।

গালিবাফ বলেন, ‘এই যুদ্ধের সমীকরণ স্পষ্ট: হয় সব, নয়তো কেউই নয়। আমরা যে অঞ্চলে তেল বিক্রি করতে পারব না, সেখানে অন্য কেউই তেল বিক্রি করতে পারবে না।’

গালিবাফ হরমুজ প্রণালির নিরাপত্তা নিয়েও মন্তব্য করেন। তার দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথের নিরাপত্তা নিশ্চিত করার মূল শর্ত হলো সেখানে ‘সন্ত্রাসী মার্কিন সেনাদের’ উপস্থিতি না থাকা।

তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তা নিশ্চিত না হলে কোনো অবকাঠামোই নিরাপদ থাকবে না। হরমুজ প্রণালির নিরাপত্তা মার্কিন বাহিনীর অনুপস্থিতির ওপর নির্ভর করে।’

গালিবাফ আরো বলেন, ‘আমরা বহুবার বলেছি, যুদ্ধের আগে হরমুজ প্রণালিতে যে পরিস্থিতি ছিল, তা আর ফিরে আসবে না।’

উল্লেখ্য, হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। বৈশ্বিক তেলের চাহিদার প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হয়।

সূত্র: বার্তা সংস্থা মেহের

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার

শিগগিরই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সীমিত করতে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

নেপালে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮

বাংলাদেশে ‘হিন্দু পরিবার’ লক্ষ্য করে হামলা, উদ্বিগ্ন ভারত

সর্বাধিক পঠিত

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

গিনি-বিসাউয়ের ক্ষমতা নিল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

ইরানে হামলা: ট্রাম্পের পাশে নেই ইউরোপ, বাণিজ্য বন্ধের হুমকি