শিগগিরই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

Post Image

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর সবে মাত্র সাড়ে তিন মাস হয়েছে, এরই মধ্যে সাবেক ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস প্রধান মমতা ব্যানার্জীর ঘোষণা, খুব শিগগিরই রাজ্যে তৃণমূল ক্ষমতায় ফিরবে। একইসঙ্গে বিজেপির বিরুদ্ধে তার অভিযোগ, চোরদের নিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে।

শুক্রবার (২৮ আগস্ট) কলকাতার ক্যাথিড্রাল রোডে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস ও রাখিবন্ধন উৎসব উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন মমতা।

ওই অনুষ্ঠানে উপস্থিত দলের নেতাকর্মী, ছাত্র, যুবদের মমতার পরামর্শ, যেকোনো বিষয়ে রাস্তায় আন্দোলনে নামতে হবে, প্রতিবাদে নামতে হবে। কারাগারে যেতে হলে যাবেন, দরকার হলে এক মাস কারাগারের ভাত খাবেন। কিন্তু বিজেপিতে কেউ যাবেন না। এরপরই তিনি বলেন, মনে রাখবেন, খুব শিগগিরই তৃণমূল ক্ষমতায় ফিরবে।

দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে মমতার বার্তা, এখানে অন্যায় দেখলেই প্রতিবাদ করবেন, আপনার সামনে কাউকে গ্রেপ্তার করে নিয়ে গেলে ঝাঁপিয়ে পড়বেন। দেখি কত কারাগার আছে, পুলিশ লকআপ আছে।

মমতার অভিযোগ, প্রায় ১৪ হাজার মামলা দিয়েছে, এর বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে যাব, দরকার হলে আন্তর্জাতিক আদালতে যাব। আর তাহলে সরকারও ফাঁসবে, যারা গ্রেপ্তার করছেন তারা ফাঁসবেন। তখন আমি দেখব যারা আজকে অত্যাচার করছেন তারা কোথায় থাকে।

বিজেপিকে নিশানা করে মমতা বলেন, চুরির ইতিহাস পাল্টে দেব। চুরির ইতিহাসে আরেকটা বড় পরিবর্তন আসবে। আর সেই পরিবর্তনে রাজনীতিতে ধস নামবে। সেই ধসে কে কোথায় থাকবে দেখে নিন, ভেবে নিন। একদিন বিজেপির লোকেরাই আপনাকে জবাব দেবে।

রাজ্যের পুলিশ প্রশাসনকে সাবেক মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, এবার পুলিশের বিরুদ্ধে মামলা হবে কারণ বিজেপির অতো কর্মী নেই। পুলিশকে দিয়ে তারা সন্ত্রাস করছে। আমরা এই পুলিশি সন্ত্রাস বন্ধ করবই।

মমতার অভিযোগ আমাদের দলের একজনেরও জেড প্লাস নিরাপত্তা নেই। নির্বাচনের পরই সব তুলে নেয়া হয়েছে। ওরা (বিজেপি) এ নিয়ে প্রকাশ্যে মিথ্যা কথা বলছে। তাছাড়া আমাকে ধমকে-চমকে লাভ নেই। আমাকে চমকালে আমি গর্জাই! এরপর আমার জেলা সফর শুরু হবে। অনুমতি না পেলে আমি রাস্তায় রাস্তায় হাঁটব। পুলিশ পারলে ঠেকিয়ে দেখাক।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

মমতার বিরুদ্ধে এফআইআর দায়ের করল কলকাতা পুলিশ

বন্যাবিধ্বস্ত নেপাল পুনর্গঠনে প্রয়োজন ৫ বিলিয়ন ডলার

শিগগিরই পশ্চিমবঙ্গে ক্ষমতায় ফিরবে তৃণমূল কংগ্রেস: মমতা

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

বিদেশি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ সীমিত করতে বিধিনিষেধ আরোপ ট্রাম্প প্রশাসনের

মক্কা প্রতিরক্ষা চুক্তি: ভারতের হুঁশিয়ারি কেন

নেপালে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩৮

বাংলাদেশে ‘হিন্দু পরিবার’ লক্ষ্য করে হামলা, উদ্বিগ্ন ভারত

সর্বাধিক পঠিত

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

গিনি-বিসাউয়ের ক্ষমতা নিল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

ইরানে হামলা: ট্রাম্পের পাশে নেই ইউরোপ, বাণিজ্য বন্ধের হুমকি