খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

Post Image

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পরেও ওয়াশিংটনের সামনে তেহরান নতি স্বীকার করবে না বলে মনে করছেন মার্কিন প্রতিরক্ষা বিভাগের সাবেক উপসহকারী সচিব মাইকেল মুলরয়।

কাতারভিত্তিক সম্প্রচারমাধ্যম আলজাজিরাকে মুলরয় বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ড—এটি যুক্তরাষ্ট্রের দ্বারা দ্বিতীয় কোনো দেশের সরকার উৎখাতের প্রচেষ্টা হিসেবে চিহ্নিত হয়েছে। যদিও ভেনেজুয়েলার চেয়ে ইরানের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন।

তিনি বলেন, ভেনেজুয়েলার শাসনব্যবস্থা নিজের নিয়ন্ত্রণে রাখতে পেরেছিলেন প্রেসিডেন্ট মাদুরো, যদিও তার সহযোগীরা ছিলেন অত্যন্ত দুর্বল। অন্যদিকে, ইরানে অবশ্যই সর্বোচ্চ নেতা আছে; তবে এই ইসলামী শাসনতন্ত্রে সামরিক বাহিনী, আইআরজিসি ও গোয়েন্দা পরিষেবার মতো ক্ষমতার ভিন্ন ভিন্ন কেন্দ্র আছে।

ইরানের সম্ভাব্য প্রতিক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সর্বোচ্চ নেতাকে হত্যার পরেও মার্কিন দাবির সামনে নত হবে না ইরান।

মুলরয়ের মতে, ‘ইরানের সাম্প্রতিক বিবৃতি এবং এখন দেশটি যা বলছে, তাতে মনে হচ্ছে পরিস্থিতির আরো অবনতি হবে এবং এই অঞ্চলকে সর্বাত্মক যুদ্ধের দিকে ঠেলে দেবে। এতে শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং উপসাগরীয় দেশগুলোও ভুগবে।’

তিনি বলেন, ‘ইরানের কাছে ড্রোন রয়েছে, যা দিয়ে দুবাই ও বাহরাইনের অনেক ভবনে আঘাত হানতে দেখা গেছে। তারা এগুলো ব্যাপক পরিসরে তৈরি করতে পারে এবং এভাবেই তারা বছরের পর বছর ধরে রুশদের কাছে এগুলো সরবরাহ করে আসছে। তাই, এটি একটি সমস্যা।’

সাবেক এই মার্কিন কর্মকর্তার ভাষ্য, ‘অবশ্যই, এগুলো (ড্রোন) সহজে ভূপাতিত করা সম্ভব। তবে আমরা দেখেছি, এসব ড্রোনকে নিরাপত্তা ব্যবস্থা ডিঙিয়ে আঘাত হানতে।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

পাকিস্তান ও কুয়েতের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মক্কা জোটে যোগ দিতে পারবে নতুন দেশ

২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন: মালয়েশিয়া

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯

মতপার্থক্য ভুলে মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

নেপালে আকস্মিক বন্যার কারণ জানালেন বিজ্ঞানীরা

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

সর্বাধিক পঠিত

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

‘খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান

গিনি-বিসাউয়ের ক্ষমতা নিল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার