ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

Post Image
ইরানের চলমান বিক্ষোভ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে আখ্যা দিয়েছে তেহরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তেহরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প কার্যত সন্ত্রাসীদের উসকে দিয়েছেন, যাতে তারা বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে বিদেশি হস্তক্ষেপ ডেকে আনে। খবর আল জাজিরার। 

আরাগচি আরও বলেন, ‘ট্রাম্পের এই বক্তব্যই সন্ত্রাসীদের অনুপ্রাণিত করেছে। তারা চায় রক্তপাত ঘটিয়ে পরিস্থিতিকে এমন জায়গায় নিয়ে যেতে, যাতে বাইরের শক্তি হস্তক্ষেপ করতে পারে।’ তিনি আরও বলেন, ‘আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, তবে একই সঙ্গে সংলাপের পথও আমাদের জন্য খোলা।’

চলমান বিক্ষোভের জেরে গত বৃহস্পতিবার থেকে দেশজুড়ে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরানি কর্তৃপক্ষ। এ বিষয়ে আব্বাস আরাগচি জানান, শিগগিরই সারা দেশে ইন্টারনেট সংযোগ পুনরায় চালু করা হবে।

তিনি বলেন, এ বিষয়ে সরকার নিরাপত্তা সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে, যাতে দ্রুত অগ্রগতি সম্ভব হয়। আরাগচি আরও জানান, শুধু সাধারণ জনগণের জন্যই নয়, দূতাবাস এবং সরকারি মন্ত্রণালয়গুলোর ক্ষেত্রেও ইন্টারনেট সংযোগ পুনরুদ্ধার করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। গত ২৮ ডিসেম্বর শুরু হওয়া বিক্ষোভ এরই মধ্যে দেশটির বড় অংশজুড়ে ছড়িয়ে পড়েছে। বিক্ষোভকারীরা বর্তমান শাসনের অবসান দাবি করছেন। ইরানের বিভিন্ন শহরে বিক্ষোভ অব্যাহত রয়েছে।

চলমান এ বিক্ষোভকে কেন্দ্র করে গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইরানে ‘হস্তক্ষেপের’ হুমকি দিয়েছেন। ইরানি নেতৃত্বকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে শক্তি প্রয়োগ না করার বিষয়ে সতর্ক করে দিয়েছেন তিনি। গত শনিবারও ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র বিক্ষোভকারীদের ‘সহায়তা দিতে প্রস্তুত’।

এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

নেপালের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান মনীষার

পাকিস্তান ও কুয়েতের মধ্যে যৌথ প্রতিরক্ষা চুক্তি সই

মক্কা জোটে যোগ দিতে পারবে নতুন দেশ

২৯ সেপ্টেম্বর থেকেই শুরু রোহিঙ্গা প্রত্যাবাসন: মালয়েশিয়া

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৫৯

মতপার্থক্য ভুলে মুসলিম দেশগুলোকে ঐক্যের আহ্বান পেজেশকিয়ানের

নেপালে আকস্মিক বন্যার কারণ জানালেন বিজ্ঞানীরা

ইরান নীতিকে প্রহসনে পরিণত করেছে যুক্তরাষ্ট্র: বাঘাই

সর্বাধিক পঠিত

ইরানের প্রেসিডেন্টকে জরুরি ফোনকল পাকিস্তানের প্রধানমন্ত্রীর, যে কথা হলো

ইরান কখনো আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

‘খামেনিকে হত্যা মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’

হাদিস উল্লেখ করে মা দিবসের বার্তা দিলেন এরদোয়ান

কানাডায় বন্দুকধারীর হামলা, নিহত ১০

লোকসভায় ভোটে মোদির বড় পরাজয়

একসাথে মরার পরিকল্পনা, প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরেই পালালেন প্রেমিকা

ট্রাম্পের হুমকিকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলল ইরান

গিনি-বিসাউয়ের ক্ষমতা নিল সেনাবাহিনী, প্রেসিডেন্ট গ্রেফতার

খামেনিকে হত্যার পরেও যুক্তরাষ্ট্রের সামনে নত হবে না ইরান