অস্ট্রেলিয়ায় জয়কে বড় অর্জন বলছেন তালহা

Post Image

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয় দিয়ে সফর শুরু করেছিল বাংলাদেশ। ডারউইনে সেই জয়ের পর প্রশংসায় ভেসেছিল নাজমুল হোসেন শান্তর দল। কিন্তু সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ম্যাকাইয়ে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ম্যাকাই টেস্টের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ 

অস্ট্রেলিয়া সফর শেষ করে শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ দল। বিমানবন্দরে দলকে স্বাগত জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কয়েকজন পরিচালক। দেশে ফিরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তালহা বলেন, দ্বিতীয় টেস্টে বাংলাদেশের ব্যর্থতার পেছনে ব্যাটিংয়ের পাশাপাশি টসও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি বলেন, ‘এটা টিম গেম। চিন্তার জায়গা তো আছেই। ব্যাটাররা ভালো করলে হয়তো দ্বিতীয় ম্যাচে আরও ভালো করা যেত। সেখানে টস অনেক জরুরি ছিল। উইকেটে টেনিস বলের মতো বাউন্স ছিল, যেটা আমরা মানিয়ে নিতে পারিনি। সেখানে আমাদের একটু সমস্যা হয়েছে।’

অস্ট্রেলিয়ার মতো দেশের মাটিতে টেস্ট জিততে পেসারদের পারফরম্যান্সকে গুরুত্বপূর্ণ মনে করেন তালহা। বাংলাদেশের পেস আক্রমণের সাম্প্রতিক উন্নতিতে ভবিষ্যৎ নিয়েও আশাবাদী সাবেক এই ক্রিকেটার। তালহা বলেন, ‘পেসাররা ভালো হলে আপনি আশা করতে পারেন যে বাইরের দেশে গিয়ে টেস্ট ম্যাচ জিতবেন, ২০ উইকেট নিতে পারবেন। এটা ভালো সাইন। আশা করি সামনে এই ফর্মটা তারা ধরে রাখতে পারবে।’

দ্বিতীয় টেস্টে হারলেও ডারউইনে অস্ট্রেলিয়াকে হারানোর অভিজ্ঞতাকে বাংলাদেশের ক্রিকেটের জন্য বড় অর্জন হিসেবে দেখছেন তালহা। তার মতে, এই জয় ভবিষ্যতের বিদেশ সফরগুলোতে দলকে আত্মবিশ্বাস জোগাবে। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে আমরা দাপট দেখিয়ে হারাব, এতগুলো সেশন; কোনো সেশনেই তারা প্রথম টেস্টে আমাদের সঙ্গে পারেনি। দ্বিতীয় টেস্টে আমরা জানতাম তারা অনেক শক্তভাবে কামব্যাক করবে।’

ম্যাকাই টেস্টে টসকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে তালহা বলেন, ‘সেখানে টস অনেক জরুরি ছিল। টস আমাদের পক্ষে আসলে খেলা ঘুরে যেতে পারত। অস্ট্রেলিয়ায় গিয়ে তাদের হারানো অনেক বড় ব্যাপার। এটা বিশ্বকে একটা বার্তা দেওয়া যে, আমরা আসলে যে কাউকে হারাতে পারি। এই অভিজ্ঞতা আমাদের সামনের সফরগুলোতে কাজে লাগবে।’

সর্বশেষ খবর

অস্ট্রেলিয়ায় জয়কে বড় অর্জন বলছেন তালহা

জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছে উয়েফা

মার্তিনেজকে দলে টানতে আলোচনায় গেছে চেলসি

এমবাপ্পের হ্যাটট্রিক, বার্নাব্যুতে মরিনহোর স্মরণীয় প্রত্যাবর্তন

শ্রীলঙ্কাকে বাঁচাতে পারে কেবল বৃষ্টি!

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ হলেও দেশের ফুটবল পরিবর্তন হবে না’

ঢাকায় বাংলাদেশের বিপক্ষে খেলতে চায় ব্রাজিল, সম্ভাব্য তারিখ প্রকাশ

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের স্পিনার

সর্বাধিক পঠিত

মেসির জোড়া গোলে অরল্যান্ডোর মাঠে মায়ামির ইতিহাস

চট্টগ্রামকে উড়িয়ে বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্স

ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া

লাহোর বিমানবন্দরে আমিনুলকে বিদায় জানালেন পিসিবি সভাপতি

আজ টিভিতে যে খেলা দেখবেন

ভারতে অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটারের শ্লীলতাহানি, গ্রেফতার ১

মত বদলে ভারতের সঙ্গে খেলতে রাজি পাকিস্তান

বাংলাদেশকে রেকর্ড লক্ষ্য দিল নিউজিল্যান্ড

আজ টিভিতে যে খেলা দেখবেন

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে তদন্তে এফবিআই