পররাষ্ট্রে ২ প্রতিমন্ত্রীর কারণ জানালেন শামা ওবায়েদ

Post Image

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের সুবিধার্থে এবং গতি আরও বেগবান করার লক্ষ্যে সরকার এখানে ২ প্রতিমন্ত্রী নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।


শনিবার (২২ আগস্ট) দুপুরে রাজধানীর রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘পলিটিক্স ল্যাব: বাংলাদেশে তরুণ নারীদের রাজনৈতিক নেতৃত্বের ক্ষমতায়ন’ শীর্ষক পাবলিক ডায়ালগ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


শামা ওবায়েদ ইসলাম বলেন, ‘আমাদের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি নির্বাচিত হয়েছেন। আগামী এক বছর তিনি অত্যন্ত ব্যস্ত থাকবেন। ফলে কাজের সুবিধার্থে এবং গতি বাড়াতে সরকার যে সিদ্ধান্তই নেবে, সে অনুযায়ী টিমওয়ার্ক হিসেবে আমরা কাজ করব।’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন কাজের বিষয় তুলে ধরে শামা ওবায়েদ বলেন, ‘গত ৬ মাসে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিগত ১৭ বছরের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি কাজ হয়েছে। আমরা তিনটির মতো নতুন উইং চালু করেছি। অভিবাসন ও অবৈধ অভিবাসন বন্ধে কাজ করছি। এ ছাড়া প্রবাসী কল্যাণ, সংস্কৃতি, শ্রম ও বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আন্তঃমন্ত্রণালয় ফোকাল পয়েন্ট কমিটি গঠন করা হয়েছে, যেগুলো আগে ছিল না।’


বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘যেকোনো বহুপাক্ষিক সংস্থায় যুক্ত হওয়ার ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থ এবং জনগণের স্বার্থই হবে প্রধান বিবেচ্য বিষয়। কোনো বহুপাক্ষিক সংস্থায় বা জোটে বাংলাদেশ যুক্ত হবে কি হবে না, তার সিদ্ধান্ত সরকার নিজেই নেবে।’


তিনি আরও বলেন, ‘এ ধরনের যেকোনো সিদ্ধান্ত হলে বাংলাদেশের গণমাধ্যমই তা আগে জানতে পারবে। বিদেশি কোনো দেশের গণমাধ্যমে কী আসছে, তা দেখে আমাদের প্রভাবিত হওয়ার সুযোগ নেই।’

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

রোববার বঙ্গভবনে যাবেন রাষ্ট্রপতি, দেয়া হবে গার্ড অব অনার

পররাষ্ট্রে ২ প্রতিমন্ত্রীর কারণ জানালেন শামা ওবায়েদ

জাতীয় স্বার্থ নিশ্চিত করেই প্রধানমন্ত্রীর ভারত সফর

মোট ৯টি বিয়ে করেছেন মিসবাহ, নেই কাবিননামা-রেজিস্ট্রেশন, আদালতে মামলা ৫ম স্ত্রীর

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

গঙ্গা পানি পানি বণ্টন চুক্তি নিয়ে যা বলছে ভারত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকটে ধুঁকছে শিল্পকারখানা

সর্বাধিক পঠিত

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

খালেদা জিয়া, ডা. জাফরুল্লাহ্সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু

‘শান্তিপূর্ণভাবে’ শেষ হলো সংসদ নির্বাচন ও গণভোট