গঙ্গা পানি পানি বণ্টন চুক্তি নিয়ে যা বলছে ভারত

Post Image

গঙ্গা পানি বণ্টন চুক্তিসহ নদীসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বাংলাদেশের সঙ্গে কারিগরি পর্যায়ে আলোচনা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার ভারতের এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নের বিষয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, ১৯৯৬ সালে স্বাক্ষরিত গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ ৩০ বছর। তিনি বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার সব নদীসংক্রান্ত বিষয় যৌথ নদী কমিশনের আওতায় আলোচনা করা হয়।

তিনি আরো বলেন, গঙ্গা পানি বণ্টন চুক্তির আওতাধীন কমিটির বৈঠকও কারিগরি পর্যায়ে নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে।

ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালের গঙ্গা পানি বণ্টন চুক্তির মেয়াদ এই বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। এই চুক্তির আওতায় পশ্চিমবঙ্গের ফারাক্কা ব্যারাজে শুষ্ক মৌসুমে, অর্থাৎ ১ জানুয়ারি থেকে ৩১ মে পর্যন্ত, গঙ্গার পানির প্রবাহ ভাগাভাগির বিষয়টি নিয়ন্ত্রিত হয়।

এই বিভাগের আরও খবর

জাতীয়

সর্বশেষ খবর

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে বাংলাদেশের আগ্রহ গভীরভাবে পর্যবেক্ষণ করছে ভারত

গঙ্গা পানি পানি বণ্টন চুক্তি নিয়ে যা বলছে ভারত

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুই প্রতিমন্ত্রী

গ্যাস-বিদ্যুৎ সংকটে ধুঁকছে শিল্পকারখানা

বাংলাদেশের রাষ্ট্রপতি কী করতে পারেন, কী পারেন না?

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন

আজ স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর ভারত সফর ২৩ আগস্ট!

সর্বাধিক পঠিত

ফোনালাপে ইরানের প্রেসিডেন্টকে যা বললেন সৌদি যুবরাজ

নতুন সরকারের প্রতি অগ্রিম শুভ কামনা জ্বালানি উপদেষ্টার

জুলাই সনদ রক্তের অক্ষরে শপথের স্বাক্ষর: আলী রীয়াজ

মাতৃভাষা দিবস উপলক্ষে নিরাপত্তাজনিত কোনো শঙ্কা নেই: র‍্যাব মহাপরিচালক

যেভাবে উদ্ধার হলো ১০ হাজার লিটার ডিজেল

আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু

পুনরায় বিসিবির পদ ফিরে পেলেন নাজমুল ইসলাম

খালেদা জিয়া, ডা. জাফরুল্লাহ্সহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছে স্বাধীনতা পুরস্কার

নির্বাচনকে সামনে সারাদেশে ৩৭ হাজারের বেশি বিজিবি সদস্য মোতায়েন

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু