দ্বিতীয় টেস্টের আগে তানজিদ তামিমকে নিয়ে দুশ্চিন্তা

Post Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে বাংলাদেশ শিবিরে কিছুটা দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে তানজিদ হাসান তামিমের ঘাড়ের অস্বস্তি। বৃহস্পতিবার (২০ আগস্ট) ম্যাকাইতে দলের অনুশীলনে ব্যাটিং সেশনে অংশ নেননি এই বাঁহাতি ওপেনার।

গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় অনুশীলনে দলের সঙ্গে ওয়ার্মআপ করেন তানজিদ। এরপর ফিল্ডিং সেশনেও অংশ নেন। তবে ঘাড়ে শক্তভাব ও অস্বস্তি থাকায় ব্যাটিং করেননি তিনি। অনুশীলনের বড় একটা সময় প্রধান নির্বাচক হাবিবুল বাশারের পাশে মাঠের এক কোণে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাকে।

ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন তানজিদ। তার শতরান বাংলাদেশের ঐতিহাসিক ৯ উইকেটের জয়ে বড় ভূমিকা রাখে। তাই দ্বিতীয় টেস্টের মাত্র দুই দিন আগে তার এই অস্বস্তি নিয়ে স্বাভাবিকভাবেই সতর্ক বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট।

গেছে, তানজিদ নিজেই ঘাড়ে অস্বস্তির কথা টিম ম্যানেজমেন্টকে জানান। এরপর কোনো ধরনের ঝুঁকি না নিয়ে তাকে ব্যাটিং থেকে বিশ্রাম দেয়া হয়। তবে দ্বিতীয় টেস্টের আগে তিনি আবারও নেটে ফিরবেন বলে আশাবাদী দলীয় কর্তৃপক্ষ। তানজিদকে নিয়ে কোনো ঝুঁকি না থাকলেও বিকল্প পরিকল্পনা হিসেবে বৃহস্পতিবার নেটে দীর্ঘ সময় ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য সরকার। শুধু ব্যাটিং নয়, বল হাতেও বেশ কিছুক্ষণ অনুশীলন করেছেন এই অলরাউন্ডার।

এদিকে অনুশীলনে আঙুলে আঘাত পেয়েছেন মুশফিকুর রহিম। বলের আঘাতে কিছুক্ষণ মাঠেই বসে থাকতে দেখা যায় তাকে। তবে ফিজিও প্রাথমিক চিকিৎসা দেয়ার পর আবার ব্যাটিংয়ে ফেরেন তিনি। ফলে আপাতত মুশফিকের চোট নিয়ে বড় কোনো শঙ্কা তৈরি হয়নি।

প্রথম টেস্টে চোটের কারণে খেলতে না পারা পেসার শরিফুল ইসলামও দ্বিতীয় টেস্টের আগে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন। বৃহস্পতিবার নেটে দীর্ঘ সময় বোলিং করেছেন বাঁহাতি এই পেসার। ম্যাকাইতে চার পেসার নিয়ে মাঠে নামার সম্ভাবনা থাকলেও এখনো একাদশ চূড়ান্ত করেনি বাংলাদেশ।

প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ম্যাচের আগের দিন একাদশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।চার পেসার খেলানোর বিষয়ে প্রশ্ন করা হলে সিমন্স বলেন, ‘আমরা আগামীকাল সিদ্ধান্ত নেব। এখনো এটি চূড়ান্ত হয়নি।’

শরিফুলের প্রশংসা করে তিনি বলেন, ‘সে আমাদের ভিন্ন কিছু দিতে পারে। তবে আমরা একটি টেস্ট ম্যাচ জিতেছি। আমি এমন একজন, যে সাধারণত জেতা একাদশে পরিবর্তন করতে খুব একটা পছন্দ করি না।’

ডারউইনে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী শনিবার ম্যাকাইতে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই