সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

Post Image

বাংলাদেশ সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এডভোকেট রুহুল কবির রিজভী।

তিনি বলেন, কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না। প্রত্যেক দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সম্মান করার ভিত্তিতেই সম্পর্ক হতে হবে।

বুধবার (১৯ আগস্ট) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম দেশ। বাংলাদেশ সমতার ভিত্তিতে সবার সঙ্গে বন্ধুত্ব করতে চায়। কিন্তু কোনো শর্ত দিয়ে বন্ধুত্ব হয় না।

তিনি বলেন, যদি অন্য কিছু না থাকে, তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে এবং সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সব দেশের সঙ্গেই আমাদের প্রধানমন্ত্রী সম্পর্ক রাখবেন। তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাব।

রিজভী আরও বলেন, ভিতরে যদি কোনো শর্ত থাকে, তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। বন্ধুত্ব হবে—আমরা প্রত্যেকের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করব, প্রত্যেকের সার্বভৌমত্বকে সম্মান করব।

ভারতের প্রসঙ্গে তিনি বলেন, স্বার্থ ছাড়া ভারত বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণ জানালে সরকার তাকে সাধুবাদ জানাবে। তবে স্বার্থ থাকলে বাংলাদেশ এগোবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কও সমমর্যাদার ভিত্তিতে হবে। এর বাইরে কিছু হলে বিএনপি সরকার সায় দেবে না।

বিএনপির নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে সরকারের নেওয়া বিভিন্ন কল্যাণমুখী কাজ জনগণের কাছে তুলে ধরতে স্বেচ্ছাসেবক দল মাঠে থাকবে বলে আশা প্রকাশ করেন রিজভী।

এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজিব আহসান, সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

সব দেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্ব চায় বাংলাদেশ: রিজভী

সাংবাদিকতায় সরকারের কোনো বিধিনিষেধ নেই: তথ্যমন্ত্রী

যুবককে আটকে রেখে মুক্তিপণ দাবি, ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

হান্নান মাসউদের এমপি পদ শূন্য চেয়ে হাইকোর্টে রিট

বিএনপি মুখ ফিরিয়ে নিলে জামায়াত কি রাজনীতি করতে পারবে: নুর

বিএনপি সরকারের ৬ মাসে প্রশাসনে কতটা দলীয়করণ, কতটা স্বচ্ছতা?

মারা গেছেন স্বামী, প্যারোলে মুক্তি চাইবেন দীপু মনি

‘দুইবার ক্ষমতায় থাকলেও বিএনপি কোনো ছাত্র সংসদ নির্বাচন দেয়নি, এটিকে তারা ভয় পায়’

সর্বাধিক পঠিত

বিএনপির দাবির পর পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনছে ইসি

উত্তরবঙ্গকে আমরা কৃষিশিল্পের রাজধানীতে পরিণত করব: জামায়াত আমির

কেউ কেউ বিরিয়ানি আর নগদ টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে: গোলাম পরওয়ার

রাজশাহীতে জামায়াত কর্মীকে হত্যার প্রতিবাদ

ইরানের হামলায় ধ্বংসযজ্ঞ, ক্ষতিপূরণের ৩৯ হাজার আবেদন ইসরায়েলে

বিএনপি ক্ষমতায় আসার পর ধারাবাহিকভাবে দুর্নীতি কমেছে: মাহদী আমিন

ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক রহমান

সংসদের হেডফোন এতটাই ভয়াবহ, কান থেকে মাথা পর্যন্ত ব্যথা ধরেছে

মেয়র পদে নির্বাচন করতে পারে আসিফ মাহমুদ

ফুলবাড়ীতে বিস্ফোরক মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার