বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার শক্তিশালী একাদশ, কারা আছেন?

Post Image

সাম্প্রতিক সময়ে নিজেদের গড়া রীতি এবারও অক্ষুণ্ণ রাখল অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে মাঠে নামার প্রায় ২৪ ঘণ্টা আগেই একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা। অভিজ্ঞ তিন পেসারের সঙ্গে নাথান লায়নকে নিয়েই পূর্ণ শক্তির দল গড়েছে অজিরা।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় ডারউইনের মারারা ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচের স্কোয়াড এখনো ঘোষণা করেনি বাংলাদেশ। মূলত বেশকিছু চোটের বিষয়টি মাথায় রেখে একদম শেষ মুহূর্ত পর্যন্তই অপেক্ষা করতে চান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এদিকে তিন অভিজ্ঞ পেসার স্টার্ক, অধিনায়ক কামিন্স ও হ্যাজলউডের কারণে স্বাগতিকদের একাদশে জায়গা হয়নি আরেক তারকা পেসার বোল্যান্ডের। তাদের সঙ্গে আছেন পেস বোলিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন।

অন্যদিকে স্পিন ইউনিটের দায়িত্ব সামলাবেন অজিদের কিংবদন্তি অফ-স্পিনার লায়ন। তার সঙ্গে ট্রাভিস হেড ও বাউ ওয়েবস্টারকে হাত ঘুরাতে দেখা যেতে পারে।

ওপেনিংয়ে হেড ও জ্যাক ওয়েদারাল্ডের পাশাপাশি টপ-অর্ডারে আছেন অভিজ্ঞ স্মিথ। এ ছাড়া উইকেটকিপার-ব্যাটার অ্যালেক্স ক্যারিকে ছয় নম্বরে দেখা যেতে পারে। তবে প্রথম টেস্টের জন্য ঘোষিত ১৩ জনের স্কোয়াড থেকে বোল্যান্ড ও জশ ইংলিস একাদশে সুযোগ পাননি।

প্রথম টেস্টের জন্য অস্ট্রেলিয়ার একাদশ: জ্যাক ওয়েদারাল্ড, ট্রাভিস হেড, মার্নাস ল্যাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), বাউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লায়ন, জশ হ্যাজলউড।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই