অস্ট্রেলিয়া একাদশের সামনে দিশেহারা মুশফিকরা, মিরাজের সেঞ্চুরিই সান্ত্বনা

Post Image

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ খেলতে গিয়েছে বাংলাদেশ। মূল ম্যাচের আগে তারা একমাত্র প্রস্তুতি ম্যাচে নেমেছে। তবে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের মুখোমুখি হয়েই অভিজ্ঞ মুশফিক-শান্তদের কঠিন চ্যালেঞ্জে পড়তে হলো। যদিও তাদের বিপক্ষে অজিদের একাদশে জাতীয় দলে খেলা ক্রিকেটার আছেন স্রেফ দুজন। বাংলাদেশের পক্ষে সান্ত্বনা বলতে কেবল মেহেদি হাসান মিরাজের সেঞ্চুরি।

আজ (বৃৃহস্পতিবার) ডারউইনে প্রস্তুতি ম্যাচে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন নাজমুল হোসেন শান্ত। মিরাজের সেঞ্চুরির সুবাদে ৭৫.৫ ওভারে অলআউট হওয়া বাংলাদেশের সংগ্রহ ২৬৩ রান। তিনি শেষ পর্যন্ত ১০৯ রানে অপরাজিত ছিলেন। এ ছাড়া শান্ত ৩৭ এবং সাদমান ইসলাম করেন ৩১ রান।

এর আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু দিতে পারেননি ওপেনাররা। বিশেষত তানজিদ হাসান তামিম ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই দলীয় ৭ রানে ফেরেন। ৮টি বল মোকাবিলার পর হ্যানো জ্যাকবসের বলে স্যাম কন্সটাসের তালুবন্দী হয়ে। আরেক ওপেনার সাদমানকেও শিকার করেন কোরি রকিচোলি। ৪৭ বলে ৩১ রান করে সাজঘরে ফিরে যান এই ওপেনার। 

অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হকও মাত্র ১৬ রান করেই আউট হন রকিচোলির বলে। ৪ বল মোকাবিলায় মুশফিকুর রহিমও রানের খাতা খুলতে পারেননি। তিনিও উইকেট দিয়েছেন ২৮ বছর বয়সী এই অফস্পিনারকে। ফলে মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ ৭৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়ে বসে। পরে জুটি গড়ার চেষ্টা করেন নাজমুল হোসেন শান্ত এবং অমিত হাসান। তবে অমিত ১৫ এবং শান্ত ৩৭ রানে বিদায় নেন। 

এরপর সৌম্য সরকারও আউট হয়েছেন ব্যক্তিগত ১৬ রানে। যদিও একপ্রান্ত আগলে রেখে ব্যাট করে যান মেহেদী হাসান মিরাজ। অন্যপ্রান্তে আসা-যাওয়ার মিছিল শুরু হয়। মিরাজ শেষ পর্যন্ত ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১০৯ রানে অপরাজিত ছিলেন। তবে অপরপ্রান্তের উইকেটের খাতা শেষ হয়ে ২৬৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়া একাদশের পক্ষে রকিচেলি একাই ৬ উইকেট নিয়েছেন। আরও চার বোলার নেন ১টি করে উইকেট। তাদের কারোরই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়নি।

সর্বশেষ খবর

আইসিসি-বিসিবির দ্বন্দ্বসহ তদন্ত প্রতিবেদনে কী কী পাওয়া গেল

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

অ্যাশেজের আগেই টেস্টকে বিদায় জানাতে পারেন স্মিথ

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

সালাউদ্দিনের সঙ্গে আমার কোনো ঝামেলা নেই: সুজন

শ্রীলঙ্কাকে উড়িয়ে এশিয়া কাপের রেকর্ড চ্যাম্পিয়ন ভারত

এমবাপ্পের জোড়া গোলে রিয়াল মাদ্রিদের জয়

রিয়ালের ম্যাচসহ টিভিতে আজকের খেলা

সর্বাধিক পঠিত

পর্তুগালের শক্তিশালী দল ঘোষণা, রোনালদোসহ রয়েছেন যারা

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডের ম্যাচের ভেন্যু ও সময়সূচি চূড়ান্ত

বাংলাদেশ-ভারতকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ চায় পাকিস্তান, কোন পথে আইসিসি?

প্রধানমন্ত্রীর ভাতিজিকে নিয়ে ব্যঙ্গাত্মক পোস্ট, ৮৮ লাখ টাকা জরিমানা নাসিম শাহর

নতুন তিন সিদ্ধান্তের কথা জানালেন সভাপতি তামিম

লিটনের ফিফটিতে সিরিজে সমতায় ফিরল বাংলাদেশ

৩৫ রানেই ৩ উইকেট নেই বাংলাদেশের

বড় পরিবর্তন এনে এশিয়ান গেমসের দল ঘোষণা

এআইইউবি ক্রিকেট টুর্নামেন্টে ২৯ রানের সহজ জয় এমকেসির

বাংলাদেশ ক্রিকেটের ‘নিভৃত অভিভাবক’ আসগর আর নেই