পুরোনো চেহারা ফিরছে শিক্ষাঙ্গন

Post Image

জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসাকেন্দ্রিক সাম্প্রতিক সংঘর্ষের ঘটনায় নতুন করে জন্ম নিয়েছে পুরোনো বিতর্কের। মাথায় হেলমেট, হাতে লাঠি, প্যাড ও পাইপ নিয়ে শিক্ষাঙ্গনে সংঘর্ষের চিত্র দেখা গেছ। যে কর্মকাণ্ডে এক সময় আলোচনায় ছিল নিষিদ্ধ ছাত্রলীগ।

মঙ্গলবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে কয়েক দফা সংঘর্ষের রেশ ছড়িয়ে পড়ে ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসা এলাকাতেও। সেখানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন আহত হন।

এ সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ইকবাল নামে আলিয়া মাদরাসার এক শিক্ষার্থীর হাতে ক্রিকেট খেলার পায়ের প্যাড। তিনি আলিয়া মাদরাসা শাখা শিবিরের সভাপতি আবদুল আলিমের পাশে দাঁড়িয়েছিলেন।

এছাড়া ছাত্রদল-যুবদলের পক্ষ থেকে সংঘর্ষে অংশ নেওয়া অনেকের মাথায় ছিল হেলমেট। এছাড়া উভয় পক্ষের হাতে লাঠি, লোহার পাইপ ও ইট-পাটকেলও দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামনের সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বাংলাদেশের রাজনীতিতে ‘হেলমেট’ একটি প্রতীকী শব্দে পরিণত হয় ২০১৮ সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময়। সে সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে হেলমেট পরিহিত ব্যক্তিদের শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পরবর্তী সময়ে বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষেও হেলমেটধারী কর্মীদের উপস্থিতি বারবার আলোচনায় এসেছে।

সাম্প্রতিক ঘটনায় সেই চিত্রের সঙ্গে যুক্ত হয়েছে নতুন উপকরণ ক্রিকেটের পায়ের প্যাড। সামাজিক মাধ্যমে অনেকে বিষয়টিকে ‘হেলমেট বনাম প্যাড’ বলে আখ্যা দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পুরোনো চেহারা ফিরছে শিক্ষাঙ্গন

জবিতে শিবির ও ছাত্রশক্তির ওপর ছাত্রদলের হামলার নেপথ্যে ’টেন্ডার’

জবিতে শিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে রক্ষার দাবি ছাত্রদলের

জবি-ন্যাশনাল মেডিকেলে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৭০

‘ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে’: ভিসিকে ছাত্রদল নেতা

জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শিবির-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি চেয়ে থানায় চিঠি

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

জকসুর দাবিতে এবার নারী শিক্ষার্থীদের অবস্থান

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল

দেশে ধর্ষণ-সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

সিমাগো র‍্যাঙ্কিংয়ে গবেষণায় দেশসেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়