জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন

Post Image

ছাত্রদলের হামলার পর ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠকে বসছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। বৈঠকে ক্লাস-পরীক্ষার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। আজ মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা ৬টার পর দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীন। 

তিনি বলেন,  কিছুক্ষণ পরেই বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে শিক্ষকসহ প্রশাসনের ঊর্ধ্বতনদের সঙ্গে একটি বৈঠক করব। পরে শিক্ষকদের সঙ্গেও একটা সভা অনুষ্ঠিত হবে। আগামীকাল সরকারি বন্ধ রয়েছে, বর্তমান পরিস্থিতিতে ক্লাস নেওয়াসহ অন্যান্য বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা করা হবে। পরে শিক্ষার্থীদের জানানো হবে।’

ন্যাশনাল মেডিকেল কলেজে আহত শিক্ষার্থীদের দেখতে না যাওয়ার কারণ জানিয়ে বলেন জবি উপাচার্য বলেন, ‘আমি আহতদের দেখতে বিকাল ৪টার সময় যেতে চাইলে, পরিস্থিতি খারাপ থাকায় পুলিশ প্রশাসন আমাকে যেতে দেয়নি। তবে শিক্ষার্থীদের খোঁজ-খবর নিচ্ছি। আহতের সঠিক সংখ্যা তিনি জানাতে পারেননি।’

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর, অস্থায়ী আবাসন প্রকল্পের কাজ দ্রুত শুরু, মেডিকেল সেন্টারের উন্নয়নসহ ক্যাম্পাসের সমসাময়িক বিভিন্ন সমস্যা নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গিয়ে হামলার শিকার হন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) প্রতিনিধিরা। এ ঘটনায় বিক্ষোভ কর্মসূচির ডাকও দেন তারা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের একটি অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় প্ল্যাকার্ড নিয়ে প্রবেশ করতে গেলে এ হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) সহ-সভাপতি (ভিপি) মো. রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক (জিএস) আব্দুল আলিম আরিফ, এজিএস মাসুদ রানা ও আইনবিষয়ক সম্পাদক ফারুক গুরুতর আহত হয়েছেন। এ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

রাবিতে শিবির নিয়ে কোনো প্রোগ্রাম করতে পারবেন না: হল প্রভোস্টকে ছাত্রদল কর্মী

৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির

রাকসুর তফসিল ও সিনেট কার্যকরের দাবিতে চার দিনের আল্টিমেটাম আম্মারের

‘অনাস্থায় থেকে একদিনের জন্যও বন্ধুত্ব কামনা করি না’— ঢাবি প্রক্টরের রহস্যজনক পোস্ট

সালাহউদ্দিন আম্মারকে আহ্বায়ক করে রাবি সংস্কার আন্দোলনের ১৯ সদস্যের কমিটি ঘোষণা

গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের ব্যর্থতায় ঢাবিতে ছাত্রলীগ এখনও সক্রিয়: ছাত্রদল নেতা মায়েদ

‘দিনদুপুরে ককটেল বিস্ফোরণ, গোয়েন্দা সংস্থার তথ্য কি প্রধানমন্ত্রীর কাছে যায় না’

তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন কুবি শাখা ছাত্রশিবিরের সাবেক সেক্রেটারি ইরফান

সর্বাধিক পঠিত

র‌্যাগিংয়ের ভিডিও করায় সাংবাদিক-রাকসু নেতাদের মারধর

হাদির পাশে দাঁড়ানোর মতো এই বাংলাদেশে কেউ নেই: রাবি উপাচার্য

মধ্যরাতে ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ-আহত ১৬

সংবাদ সম্মেলন ডাকল ডাকসু

জাবি শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

পরবর্তী রাকসু নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দাবি ছাত্রশিবিরের

ঢাবিতে ককটেল বিস্ফোরণের পর আটক ব্যক্তি বললেন, ‘আমি বিএনপি করি’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৫তম উপাচার্য ড. মতিনুর রহমান

চবি ছাত্রশিবিরের নতুন কমিটি ঘোষণা

ডাকসু-স্কিল জবসের আয়োজনে ইয়ুথ এমপ্লয়্যাবিলিটি সামিট-২০২৬