দেশে ধর্ষণ-সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

Post Image

নরসিংদীসহ সারাদেশে সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার ঘটনাগুলোর দৃষ্টান্তমূলক বিচার এবং নারীর নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। 

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুমা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টিএসসির সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে ডাকসুর ভিপি আবু সাদিক কায়েম বলেন, নির্বাচনের পর নতুন সরকারের কাছে মানুষ আইনের শাসন ও নিরাপত্তা প্রত্যাশা করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণ, হত্যা ও সন্ত্রাসের একাধিক ঘটনায় নাগরিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। একইসঙ্গে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অপরাধীদের রক্ষা করার অভিযোগের সুষ্ঠু তদন্তের আহ্বান জানান। 

তিনি বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিত না হলে শিক্ষার্থীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।

ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, বিভিন্ন এলাকায় সংঘটিত ধর্ষণ ও সহিংসতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃশ্যমান ব্যবস্থা না নেওয়ায় জনমনে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি গণমাধ্যমের প্রতি নিরপেক্ষ ও অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশের আহ্বান জানান এবং রাজনৈতিক পরিচয় নির্বিশেষে অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান।

এজিএস মহিউদ্দিন খান বলেন, নারীর নিরাপত্তা কোনো রাজনৈতিক ইস্যু নয়, এটি রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতির বাস্তবায়ন এবং প্রতিটি ঘটনার স্বতঃপ্রণোদিত তদন্ত ও বিচার নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে তিনি বলেন, প্রতিটি ঘটনায় চাপ সৃষ্টি করে নয়, নিয়মিত আইনি প্রক্রিয়ায় দ্রুত ব্যবস্থা নিতে হবে।

ডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনিম জুমা বলেন, নির্বাচিত সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি। কিন্তু সাম্প্রতিক ঘটনাগুলোতে সরকারের সুস্পষ্ট অবস্থান ও কার্যকর পদক্ষেপ দৃশ্যমান নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি বলেন, ব্যক্তির অপরাধের দায় দল এড়াতে পারে না; অভিযুক্তদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনি ব্যবস্থা নিয়ে তা প্রকাশ করতে হবে। বিচারব্যবস্থার প্রতি আস্থা পুনর্গঠনে স্বচ্ছতা ও জবাবদিহিতা জরুরি।

সমাবেশে আরও বক্তব্য দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, কমনরুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা এবং কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

চবি ছাত্রদল নেতার বিরুদ্ধে শিক্ষার্থীকে তুলে নিয়ে মারধরের অভিযোগ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড