‘ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে’: ভিসিকে ছাত্রদল নেতা

Post Image

ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণেই থাকবে’- এমন মন্তব্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্‌দীনকে শাসাতে দেখা যায় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদকে। এর আগে ক্যাম্পাসে দফায় দফায় ছাত্রশিবির, ছাত্রশক্তিসহ কয়েকটি ছাত্রসংগঠনের নেতাকর্মীদের মারধরের অভিযোগ ওঠে।


মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে জবি ক্যাম্পাসে এ ঘটনার পর একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিনসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


ভিডিওতে ভিসি ড. মো. রইছ উদ্‌দীনকে ছাত্রদল নেতা জাফর আহমেদ বলেন, ছাত্রশিবির আজকে আমাদের গায়ে হাত তুলেছে। অনেক টিচার এটার সাথে জড়িত, প্রশাসনের অনেক লোক এটার সাথে জড়িত। প্রশাসনের মধ্যে জামায়াত ও আওয়ামী লীগের দোসর রয়েছে। আমরা আপনাকে অনেক আগেই সতর্ক করেছিলাম, কিন্তু ব্যবস্থা নেননি আপনি।


তিনি আরও বলেন, ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে। কোনো জামায়াত-শিবির কিংবা আওয়ামী লীগ এখানে থাকতে পারবে না।


এ সময় শাখা ছাত্রদলের সদস্য সচিব সামসুল আরেফিন বলেন, আমরা এই ধরনের মববাজদেরকে এবং শিক্ষার্থীদের আবাসন অবস্থাকে যারা বাধাগ্রস্ত করতে চায় তারা এই ক্যাম্পাসে থাকতে পারবে না।

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

পুরোনো চেহারা ফিরছে শিক্ষাঙ্গন

জবিতে শিবির ও ছাত্রশক্তির ওপর ছাত্রদলের হামলার নেপথ্যে ’টেন্ডার’

জবিতে শিবিরকে ‘সাধারণ শিক্ষার্থীদের হামলা’ থেকে রক্ষার দাবি ছাত্রদলের

জবি-ন্যাশনাল মেডিকেলে দফায় দফায় সংঘর্ষ, আহত অন্তত ৭০

‘ছাত্রদলের ক্যাম্পাস, ছাত্রদলের নিয়ন্ত্রণে থাকবে’: ভিসিকে ছাত্রদল নেতা

জরুরি বৈঠকে বসছে জবি প্রশাসন

বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ৫ সদস্যের তদন্ত কমিটি

শিবির-ছাত্রদল পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি চেয়ে থানায় চিঠি

সর্বাধিক পঠিত

সাদিক কায়েমের স্ত্রীকে ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে বিয়ে বাতিলের দাবি একদল ছাত্রীর

‘আল্লাহ সম্মান রেখেছেন’, ঢাবিতে প্রথম হয়েই শুকরিয়া জানালেন শিবির নেতা

কবি নজরুল কলেজ অধ্যক্ষকে ছাত্রশিবিরের নববর্ষের প্রকাশনা উপহার

জকসুর দাবিতে এবার নারী শিক্ষার্থীদের অবস্থান

নোবিপ্রবিতে চাঁদাবাজির বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্বকাপজয়ী তারকা মেসুত ওজিল

দেশে ধর্ষণ-সহিংসতার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ঢাবিতে ডাকসুর বিক্ষোভ

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

নানা আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মহান বিজয় দিবস উদযাপন

সিমাগো র‍্যাঙ্কিংয়ে গবেষণায় দেশসেরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়