বেরোবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, ৫ সদস্যের তদন্ত কমিটি

Post Image

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল-শিবিরের পাল্টাপাল্টি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে, জনসংযোগ দপ্তরের পরিচালক সহযোগী অধ্যাপক মো. মাসুদ রানাকে আহ্বায়ক করে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। 

তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর আব্দুল্লাহ আল মাহবুব, বিজয় ২৪ হলের প্রভোস্ট আমির শরিফ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তানজিউল ইসলাম জীবন ও রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক হারুন-আল রশিদ।

অফিস আদেশে সদয় অবগতকরণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

বেরোবি রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) বিষয়টি নিশ্চিত করে বলেন, তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের নির্দিষ্ট সময় বেধে না দেওয়া হলেও খুব শিগগিরই তদন্ত কমিটির প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এরআগে, সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রশাসনের অনুমতিতে সকাল থেকেই ‘জুলুমের বিরুদ্ধে জুলাই’ শীর্ষক এলইডি স্ক্রিনে ডকুমেন্টারি প্রদর্শনীসহ জুলাই ও বিগত সময়ে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার ব্যানার ফেস্টুন প্রদর্শন করছিল বেরোবি শাখা ছাত্রশিবির। 

তবে, একটি ফেস্টুনে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতা কাদের মোল্লা, মতিউর রহমান নিজামী, দেলোয়ার হোসেন সাঈদী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, মীর কাশেম আলীসহ বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর ছবি ছিল। ছাত্রদল সন্ধ্যা সাড়ে ৭টায় ওই ফেস্টুন সরানোর দাবিতে প্রোগ্রামস্থলে গেলে দুই পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। 

একপর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে চেয়ার ও ইটপাটকেল ছোঁড়া হলে লাঠিসোঁটা নিয়ে পাল্টা ধাওয়া দেয় শিবিরের নেতাকর্মীরা। দফায় দফায় চলে আক্রমণ পাল্টা আক্রমণ। এসময় আহত হন বেরোবি শাখা শিবিরের সাবেক সভাপতি সোহেল রানা, বর্তমান সেক্রেটারি ইমরান খান সৌরভ, শিবির সমর্থিত প্যানেলের ব্রাকসুর জিএস প্রার্থী মেহেদী হাসান, বাইতুল মাল সম্পাদক বাইজিদ শিকদার, মুরসালিন এছাড়াও ছাত্রদল নেতা আশিকসহ দুই পক্ষের অন্তত ১০ জন। 

এই বিভাগের আরও খবর

ক্যাম্পাস

News Image

ভূমিকম্পে কাঁপল পাকিস্তান

রবিবার, ২৯ জুন, ২০২৫

সর্বশেষ খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন পাবিপ্রবির ১১ শিক্ষার্থী

ধর্ষণ ইস্যু নিয়ে বিতর্কিত পোস্ট করা সেই চাকসু নেতা শপথ নিলেন প্রায় এক বছর পর

দক্ষতা উন্নয়নে চবির পাঁচ ছাত্রী হলে সেলাই মেশিন দিল চাকসু

পাবিপ্রবিতে ৬ শতাধিক নবীনকে ছাত্রদলের বরণ

ছাত্রদল নেত্রীকে ধর্ষণের হুমকি, অভিযুক্তদের বদলির নোটিশ

‘রাবি ছাত্রদল হিজরায় পরিণত হলো’, বহিষ্কৃত নেতার ক্ষোভ

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার মদদ দিয়েছে’: রাকসু ভিপি

সর্বাধিক পঠিত

ডাকসু থেকে পদত্যাগের ঘোষণা সর্ব মিত্র চাকমার

জাবিতে তিন হাজার শিক্ষার্থী নিয়ে ছাত্রশিবিরের ইফতার মাহফিল

বর্ণিল আয়োজনে রাবির ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রক্টরের অপসারণসহ ৯ দাবিতে উপাচার্যকে জকসুর স্মারকলিপি

ঢাবিতে ছদ্মবেশে সক্রিয় নিষিদ্ধ ছাত্রলীগ

হাবিপ্রবিতে শিক্ষক লাঞ্ছনা-সংঘর্ষ ঘটনায় ৩১ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

শেখ মুজিবকে নিয়ে ফেসবুকে পোস্ট, পাবিপ্রবির দুই শিক্ষককে ছাত্রদলের হুশিয়ারি

শিক্ষক সংকট কাটাতে রুয়েটের ১৬ বিভাগে ৪০ প্রভাষক নিয়োগ

জবিতে নবীনবরণের দ্বিতীয় দিনে আলোচনায় ব্যতিক্রমী প্ল্যাকার্ড

সরিয়ে দেওয়া হলো জাবি ভিসি অধ্যাপক কামরুল আহসানকে