হাসিনার সমালোচনায় ১৫ মাস কারাবন্দি খাদিজা বললেন, বিএনপি সরকারের সমালোচনা করা যাবে না!

Post Image

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনামূলক বক্তব্যের জেরে দীর্ঘ ১৫ মাস কারাবন্দি থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খাদিজাতুল কুবরা এবার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে সমালোচনার বিরোধিতা করে মন্তব্য করেছেন।

গতকাল বৃহস্পতিবার (৩০ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘আপনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কথা বলবেন আর জনগণ আপনাকে ছেড়ে দিবে? আপনি তো রাজনীতি করার অধিকারই রাখেন না। লেইম!

খাদিজাতুল কুবরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২০ সালের অক্টোবরে অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগে তার বিরুদ্ধে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। একই মামলায় আসামি করা হয় অবসরপ্রাপ্ত মেজর দেলোয়ার হোসেনকেও।

২০২২ সালের সেপ্টেম্বরে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দীর্ঘ প্রায় ১৫ মাস কারাবন্দি থাকার পর ২০২৩ সালের ১৬ নভেম্বর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তার জামিন মঞ্জুর করেন। ওই আদেশের ফলে তার মুক্তিতে আর কোনো আইনগত বাধা ছিল না।

পরবর্তীতে, ২০২৫ সালের ১৬ নভেম্বর জাতীয়তাবাদী ছাত্রদল তাকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত করে।

সাম্প্রতিক ফেসবুক পোস্টে খাদিজাতুল কুবরার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। কেউ তার বক্তব্যের সঙ্গে একমত পোষণ করছেন, আবার কেউ মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্ন তুলে সমালোচনা করছেন।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা

হাসিনার সমালোচনায় ১৫ মাস কারাবন্দি খাদিজা বললেন, বিএনপি সরকারের সমালোচনা করা যাবে না!

৫ আগস্ট নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট

বিরোধীদলকে দায়িত্বশীল হওয়ার আহবান রিজভীর

দেশে এখন ‘নির্লজ্জ দলীয়করণ’ চলছে: জামায়াত আমির

রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড

আরো দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি

সর্বাধিক পঠিত

যুবদলের দুই নেতা বহিষ্কার

এমপি হলে দুর্নীতি করবো না, অন্যকেও করতে দেবো না: জামায়াত প্রার্থী

সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের জি.এম. নজরুল ইসলাম জয়ী

বিজয়ী হলে জীবন দিয়ে প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার মামুনুল হকের

কৌশলের নামে বিএনপি গুপ্ত বেশ ধারণ করেনি: তারেক রহমান

নতুন বাংলাদেশের অপেক্ষায় রয়েছে ১৮ কোটি মানুষ : জামায়াত আমির

নরসিংদীতে বিএনপি নেতাকর্মীদের গাড়িবহরে হামলা

‘জামায়াত টাকা দিয়ে ভোট কেনে, পাগলও বিশ্বাস করবে না’

হাদি হত্যার বিচার চেয়ে ফের শাহবাগে ইনকিলাব মঞ্চ

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরের বৈঠক সন্ধ্যায়