অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, ফিরলেন সৌম্য ও জাকের আলী

Post Image

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (২৬ জুলাই) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই দল প্রকাশ করা হয়। ঘোষিত দলে ফিরেছেন সৌম্য সরকার এবং জাকের আলী অনিক।


আগামী ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। এই সফরকে সামনে রেখে আগামী ৩১ জুলাই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ দল।


যথারীতি জাতীয় টেস্ট দলের অধিনায়কের দায়িত্বে থাকছেন নাজমুল হোসেন শান্ত। তার সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। এছাড়া স্কোয়াডে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও মুমিনুল হকের পাশাপাশি পেস আক্রমণে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও এবাদত হোসেন চৌধুরীকে রাখা হয়েছে।


অস্ট্রেলিয়া পৌঁছে মূল টেস্ট লড়াইয়ে নামার আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। আগামী ৬-৮ আগস্ট ডারউইনের ডিএক্সসি অ্যারেনায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে শান্তরা। এরপর ১৩ আগস্ট ডারউইনের মাররারা ক্রিকেট গ্রাউন্ডে শুরু করে সিরিজের প্রথম টেস্ট। এরপর ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনাতে ২১ আগস্ট থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। 


প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, আমিত হাসান, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, এবাদত হোসেন চৌধুরী, মুশফিক হাসান।


সর্বশেষ খবর

রাজনৈতিক কারণে বিশ্বকাপ খেলতে পারিনি: মিরাজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, ফিরলেন সৌম্য ও জাকের আলী

বিশ্বকাপ বিতর্কে নতুন মোড়, আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারীদের’ তালিকা প্রকাশ

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

আবেগঘন বার্তা দিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন নিকোলাস ওতামেন্দি

ব্যালন ডি’অরের চার দাবিদার বেছে নিলেন পর্তুগিজ কিংবদন্তি

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন

সর্বাধিক পঠিত

আজ টিভিতে যে খেলা দেখবেন

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

ম্যাচের মধ্যে ইফতার করার সুযোগ থাকবে ইংলিশ ফুটবলে

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে তীরে এসে তরি ডুবল নেপালের

টিভিতে যে খেলা দেখবেন আজ

একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না শান্ত

রোহিঙ্গা ক্যাম্প থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে ওজিলের গাড়িবহর

বিশ্বকাপের ২৩ আসরেই একমাত্র দল হিসেবে খেলেছে যারা