ইংল্যান্ডের বুকে কাঁপন ধরিয়ে তীরে এসে তরি ডুবল নেপালের

Post Image

হতাশায় ক্রিজে বসে পড়লেন লোকেশ বম। গ্যালারিতে থাকা নেপালি সমর্থকদের মাথায় হাত। তাদের কয়েকজনকে কাঁদতেও দেখা গেল। তখন সবাই হয়তো একটি বিষয়ই ভাবছিলেন—এমন সুযোগ কি নিকট ভবিষ্যতে আর আসবে?  


৮ উইকেট হাতে নিয়ে শেষ ৬ ওভারে ৬২ রান দরকার ছিল নেপালের।


৪ উইকেট নিয়ে শেষ ওভারে প্রয়োজন ছিল ১০। কিন্তু স্যাম কারেন স্নায়ুচাপ ধরে রেখে যেভাবে বোলিং করলেন, তাতে তীরে এসে তরি ডুবল নেপালের। ‘পুঁচকে’ দলটির বিপক্ষে ৪ রানের জয়ে কোনো রকমে হাঁপ ছেড়ে বাঁচল ক্রিকেটের জনক ইংল্যান্ড।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৮৪ রান করেছিল ইংল্যান্ড।


ফিফটি করেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক ও তিনে নামা জ্যাকব বেথেল। জবাবে শেষ ওভারের রোমাঞ্চের পর ৬ উইকেটে ১৮০ রানে থামে নেপাল। লোকেশ বমের ২০ বলের ৩৯ রানের ইনিংসটি তাই বৃথা যায়। 

অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন উইল জ্যাকস।


৪ ছক্কা ও ১ চারে জ্যাকসের ১৮ বলে অপরাজিত ৩৯ রানের সুবাদেই ইংল্যান্ডের সংগ্রহ ১৮০ পেরিয়েছিল। পরে ২ ওভার বল করে ১৭ রান দিয়ে ফেরান নেপালি ওপেনার কুশল ভুর্তেলকে। ইংল্যান্ডের পরের ম্যাচ আগামী বুধবার (১১ ফেব্রুয়ারি) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। 

সর্বশেষ খবর

বিশ্বকাপ মাতানো ভোজিনহাকে দলে নিয়ে চমকে দিলো লাতিন যে ক্লাব

আবারও হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল? পিটিশনের সবশেষ অবস্থা

আবেগঘন বার্তা দিয়ে জাতীয় দলকে বিদায় জানালেন নিকোলাস ওতামেন্দি

ব্যালন ডি’অরের চার দাবিদার বেছে নিলেন পর্তুগিজ কিংবদন্তি

এলপিএল থেকে সরে দাঁড়ালেন তাসকিন

ড্রেসিংরুমে কী ঘটেছিল, জানেন না স্কালোনি

ফিফা সভাপতির পদত্যাগ চান স্পেনের লা লিগা সভাপতি

ফুটবলকে বিদায় জানানোর ইঙ্গিত এমিলিয়ানো মার্তিনেজের

সর্বাধিক পঠিত