ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত সাময়িক স্থগিত

Post Image

ইরানে প্রায় দুই সপ্তাহ ধরে চলা হামলা বন্ধ রেখে শুক্রবার মার্কিন সামরিক বাহিনীকে নতুন কোনো আক্রমণ না চালানোর নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টির সাথে পরিচিত দুটি সূত্রের বরাত দিয়ে অ্যাক্সিওস শনিবার এ তথ্য জানিয়েছে।

গত ১৩ দিন ধরে বিমান হামলার অনুমোদন দেওয়ার পর, ট্রাম্প শুক্রবারের নতুন হামলার পরিকল্পনায় সম্মতি দেননি। তবে এই স্থগিতাদেশ কি সাময়িক, নাকি এটি কোনো বড় নীতির পরিবর্তনের ইঙ্গিত—তা এখনো স্পষ্ট নয়।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের এই সিদ্ধান্ত নির্দেশ করে যে তিনি কূটনৈতিক আলোচনার জন্য আরও পথ খোলা রাখতে চান। পাশাপাশি তিনি মনে করছেন, নতুন করে কোনো বড় ধরনের যুদ্ধে না জড়িয়ে বর্তমান সামরিক হামলার পরিধি ইতোমধ্যে তার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে।

এদিকে মার্কিন সামরিক বাহিনী সম্ভাব্য সংঘাত বৃদ্ধির প্রস্তুতি অব্যাহত রাখলেও ট্রাম্প এখনো তেমন কোনো পদক্ষেপের নির্দেশ দেননি বলে খবরে উল্লেখ করা হয়েছে।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলাপকালে ট্রাম্প জানান, তিনি এই হামলা অব্যাহত রাখতে বা জোরদার করতে পারেন, যার মধ্যে ইরানের যা কিছু আছে তা পুরোপুরি ধূলিসাৎ করে দেওয়ার ক্ষমতাও রয়েছে। তবে তিনি বলেন, বর্তমানের সবচেয়ে বুদ্ধিমানের কৌশল হলো ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছানো।

ট্রাম্প বলেন, আমরা এখন তাদের (ইরানিদের) সাথে কথা বলছি। আমার মনে হয় দিন যত যাচ্ছে, তারা বিষয়টি নিয়ে তত বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা শতভাগ প্রস্তুত ('লকড অ্যান্ড লোডেড') এবং যেকোনো পদক্ষেপে রাজি আছি, তবে বর্তমানে আমরা তাদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছি।

পরবর্তীতে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে ট্রাম্প মন্তব্য করেন যে, ইরান কোনো চুক্তিতে পৌঁছাতে এখনো প্রস্তুত বলে তিনি মনে করেন না, "তবে আমি তাদের কথা শুনতে রাজি আছি।


এই বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

News Image

কাতারে শুরু প্রথম বাংলাদেশি আম উৎসব

বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

সর্বশেষ খবর

ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত সাময়িক স্থগিত

অসুস্থ হয়েও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা ককরোচ প্রতিষ্ঠাতার

মধ্যরাতে ফের মোদির ভিডিওবার্তা, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ইস্যুতে সরকারের অবস্থান চূড়ান্ত?

মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

মোদী সরকারের স্পষ্ট ঘোষণা: শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না

বিক্ষোভের মধ্যেই গভীর রাতে মোদির ভিডিও বার্তা

যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের

সর্বাধিক পঠিত

ফের ইরানে ভূমিকম্প, তবে কি পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালাচ্ছে তেহরান!

দূতাবাস কর্মীদের দ্রুত ইসরায়েল ত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

তেহরানের মিসাইল অংকে বিপাকে ট্রাম্প: ২৪ লাখের পিছনে আমেরিকার ব্যয় ৪৯ কোটি

‘যুদ্ধ কখন এবং কিভাবে শেষ হবে সেই সিদ্ধান্ত নেবে ইরান’

যুদ্ধবিরতির মধ্যেও ইসরাইলি হামলা, গাজায় নিহত ছাড়াল ৭০ হাজার

ব্রাজিল টানা ভারী বৃষ্টিতে বন্যায়: নিহত ১৪, নিখোঁজ প্রায় ৪৫

ইরানের নতুন সর্বোচ্চ নেতা হলেন খামেনির ছেলে মোজতবা

যে শর্তে হরমুজ প্রণালি খুলে দিল ইরান

বুর্কিনা ফাসোর সব রাজনৈতিক দল বিলুপ্ত ঘোষণা

খামেনির হুঁশিয়ারির পরও চুক্তির ব্যাপারে আশাবাদী ট্রাম্প