বিশ্বকাপের পর অস্ত্রোপচার, নতুন লুকে চেনাই দায় ভিনিসিউস জুনিয়রকে

Post Image

২০২৬ বিশ্বকাপ শেষ হওয়ার পর নিজের চেহারায় পরিবর্তন এনেছেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিউস জুনিয়র। চিবুকের আকৃতি আরও ভারসাম্যপূর্ণ করতে তিনি ‘চিন হারমোনাইজেশন’ নামে পরিচিত একটি কসমেটিক প্রক্রিয়ার মধ্য দিয়ে গেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে জানা গেছে।

অস্ত্রোপচারের পর তার নতুন লুক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক ভক্তই প্রথম দেখায় তাকে চিনতে হিমশিম খাচ্ছেন।

গতকাল সোমবার ব্রাজিলের সংবাদমাধ্যম টিএমসি জানায়, ব্রাজিলের গোইয়ানিয়ায় চর্মরোগ বিশেষজ্ঞ ডা. আলেসান্দ্রো আলারকাওয়ের তত্ত্বাবধানে এই প্রক্রিয়া সম্পন্ন করেন রিয়াল মাদ্রিদের উইঙ্গার। ‘চিন হারমোনাইজেশন’-এ বিশেষ ধরনের ফিলার ব্যবহার করে মুখের নিচের অংশ, বিশেষ করে চিবুককে আরও স্পষ্ট ও ভারসাম্যপূর্ণ করে তোলা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বকাপ চলাকালে ভিনিসিউসের চিবুকের আকৃতি নিয়ে বিভিন্ন আলোচনা ও সমালোচনার পরই তিনি এই পরিবর্তনের সিদ্ধান্ত নেন।

অস্ত্রোপচারের পর প্রকাশিত ছবিগুলো দেখে অনেক ভক্তই বিস্ময় প্রকাশ করেছেন। নতুন লুকে ভিনিসিউসকে আগের তুলনায় বেশ ভিন্ন দেখাচ্ছে বলে মন্তব্য করছেন অনেকে।

এদিকে, ভিনিসিউসের সাবেক প্রেমিকা ভার্জিনিয়া ফনসেকার ইনস্টাগ্রামে প্রকাশিত একটি ছবিও নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্বকাপের আগে তাদের বিচ্ছেদের খবর প্রকাশ পেলেও, সাম্প্রতিক ছবিতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্ক আবারও জোড়া লাগার গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

অন্যদিকে, ভিনিসিউসের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত দানিলো নসিমেন্তো সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন, যেখানে রিয়াল মাদ্রিদের জার্সিতে স্বাক্ষর দিতে দেখা যায় ব্রাজিলিয়ান তারকাকে। পাশ থেকে তোলা সেই ছবিতে তার নতুন চিবুকের গঠন স্পষ্টভাবে ফুটে ওঠে।

তবে কসমেটিক সার্জারি নিয়ে ভিনিসিউস জুনিয়র এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। এরপরও তার বদলে যাওয়া চেহারা এবং নতুন লুক নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর

বিশ্বকাপের পর অস্ত্রোপচার, নতুন লুকে চেনাই দায় ভিনিসিউস জুনিয়রকে

অবশেষে ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি সই করলেন কিংবদন্তি জিনেদিন জিদান

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির ঘটনায় তদন্তে নামছে ফিফা

মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা: সাবেক অধিনায়ক এমিলি

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

কোনো গোল অ্যাসিস্ট ছাড়াই যে কারণে গোল্ডেন বল জিতলেন রদ্রি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার

সর্বাধিক পঠিত

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে রাজশাহীকে জেতালেন শান্ত

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

ম্যাচের মধ্যে ইফতার করার সুযোগ থাকবে ইংলিশ ফুটবলে

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

আজ টিভিতে যে খেলা দেখবেন

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না শান্ত

টিভিতে যে খেলা দেখবেন আজ