অবশেষে ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি সই করলেন কিংবদন্তি জিনেদিন জিদান

Post Image

ফ্রান্স জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ চূড়ান্ত করলেন জিনেদিন জিদান। ইতালির খ্যাতনামা দলবদল বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, ২০৩০ সালের মাঝামাঝি পর্যন্ত ফ্রান্সের জাতীয় দলের দায়িত্ব নিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে সই করেছেন ফরাসি কিংবদন্তি।

আজ মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে এ তথ্য নিশ্চিত করেন রোমানো।

রোমানোর তথ্য অনুযায়ী, চুক্তির সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। ৫৪ বছর বয়সী জিদান আনুষ্ঠানিকভাবে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেবেন। এর আগে দেশম ফ্রান্সের কোচ হিসেবে টানা ১৪ বছরের অধ্যায়ের ইতি টেনেছেন।

এর মাধ্যমে দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান হলো। বিশেষ করে ২০১৬ থেকে ২০১৮ এবং পরে ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে জিদানের অসাধারণ সাফল্যের পর থেকেই তাকে ফ্রান্সের কোচ হওয়ার অন্যতম দাবিদার হিসেবে দেখা হচ্ছিল। তার অধীনে রিয়াল মাদ্রিদ টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জেতে এবং দুটি স্প্যানিশ লিগ শিরোপাও জয় করে।

দেশম এক গৌরবময় অধ্যায়ের সমাপ্তি টেনেছেন। তার নেতৃত্বে ফ্রান্স ২০১৮ বিশ্বকাপ জয় করে, ২০২২ বিশ্বকাপে রানার্সআপ হয় এবং এ বছরের সর্বশেষ বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জন করে।

খেলোয়াড়ি জীবনেও জিদানের অর্জনের ঝুলি সমৃদ্ধ। তিনি ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ এবং ২০০০ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতান। এছাড়া ২০০২ সালে রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয় করেন।

২০০৬ বিশ্বকাপের ফাইনালে ইতালির বিপক্ষে মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার ঘটনায় লাল কার্ড দেখে তার বর্ণাঢ্য খেলোয়াড়ি জীবনের সমাপ্তি ঘটে।

এবার ‘জিজু’ নামে পরিচিত জিদান নতুন প্রজন্মের ফরাসি ফুটবলারদের নিয়ে আরও শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠের ধারে ফিরছেন। তার সঙ্গে চুক্তি ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত।

সর্বশেষ খবর

বিশ্বকাপের পর অস্ত্রোপচার, নতুন লুকে চেনাই দায় ভিনিসিউস জুনিয়রকে

অবশেষে ফ্রান্সের কোচ হিসেবে চুক্তি সই করলেন কিংবদন্তি জিনেদিন জিদান

মেসিকে নিয়ে আবেগঘন মন্তব্য কুবারসির

বিশ্বকাপ ফাইনালে হাতাহাতির ঘটনায় তদন্তে নামছে ফিফা

মেসির সঙ্গে অন্যায় করেছে ফিফা: সাবেক অধিনায়ক এমিলি

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

কোনো গোল অ্যাসিস্ট ছাড়াই যে কারণে গোল্ডেন বল জিতলেন রদ্রি

ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় বিশ্বব্যাপী ক্ষতি ১৭০০ কোটি ডলার

সর্বাধিক পঠিত

তামিমকে ‘ভারতীয় দালাল’ বললেন বিসিবি পরিচালক

উদ্বোধনী ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরিতে রাজশাহীকে জেতালেন শান্ত

যৌন হয়রানির প্রতিবেদনে অসন্তুষ্ট জাহানারা

দক্ষিণ আফ্রিকাকে বিধ্বস্ত করে ফাইনালে নিউজিল্যান্ড

ম্যাচের মধ্যে ইফতার করার সুযোগ থাকবে ইংলিশ ফুটবলে

পাকিস্তান বয়কট করলেও শ্রীলঙ্কায় খেলতে যেতে হবে ভারতকে

আজ টিভিতে যে খেলা দেখবেন

ইংল্যান্ডের কাছে হারল শ্রীলঙ্কা

একটুর জন্য বিশ্বরেকর্ড গড়তে পারলেন না শান্ত

টিভিতে যে খেলা দেখবেন আজ