এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদল নেতা হামিমের

Post Image

টানা বৃষ্টিপাত, জলাবদ্ধতা ও সম্ভাব্য বন্যা পরিস্থিতির কারণে এইচএসসি পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার দাবি পুনর্বিবেচনার জন্য শিক্ষামন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ২৬-এর ডাকসু নির্বাচনে ছাত্রদল সামর্থিত জিএস পদপ্রার্থী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদদীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

রোববার (১২ জুলাই) নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে চলমান দুর্যোগ পরিস্থিতিতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা চরম উদ্বেগ ও অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বিশেষ করে চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা এবং অনেক স্থানে বিদ্যুৎ বিচ্ছিন্নতার কারণে পরীক্ষার্থীদের ভোগান্তি আরও বেড়েছে।

ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে সিলেট ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বন্যার আশঙ্কাও তৈরি হয়েছে।

তিনি বলেন, এমন প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন স্থান থেকে এইচএসসি পরীক্ষা স্থগিত বা পিছিয়ে দেওয়ার দাবিও উঠেছে। আজ পরীক্ষায় অংশ নিতে গিয়ে অনেক শিক্ষার্থীকে চরম দুর্ভোগের মুখোমুখি হতে হয়েছে, যার বিভিন্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।


হামিম শিক্ষামন্ত্রীর প্রতি বিনীত অনুরোধ জানিয়ে বলেন, দেশের বর্তমান পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এইচএসসি পরীক্ষার্থীদের দাবিটি পুনর্বিবেচনা করা প্রয়োজন।


তিনি আরও বলেন, পরীক্ষার সময়সূচি পরিবর্তন করলে শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত একাডেমিক পরিকল্পনায় কিছুটা জটিলতা তৈরি হতে পারে। তবে একজন শিক্ষার্থী জীবনে একবারই এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং এই পরীক্ষার ফল তার উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। তাই প্রাকৃতিক দুর্যোগ বা বৈরী আবহাওয়ার কারণে কোনো শিক্ষার্থীর ভবিষ্যৎ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সময়োপযোগী ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

ছাত্রশিবির ছাড়লেন ভিপি সাদিক কায়েম

এইচএসসি পরীক্ষা পুনর্বিবেচনার আহ্বান ছাত্রদল নেতা হামিমের

বন্যার্তদের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিল মিরপুর দক্ষিণ জামায়াত

রাজধানীতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে

এবার পানিবন্দি মানুষের পাশে দাঁড়াল মহিলা জামায়াত

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

সর্বাধিক পঠিত

হাসপাতালে ভর্তি রুহুল কবীর রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না : হাসনাত আব্দুল্লাহ

চুয়াডাঙ্গায় জামায়াতে যোগ দিলেন বিএনপির আরও ৯১ নেতাকর্মী

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’

বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা-নেকাব বানানোর তথ্য পাচ্ছি: মাহদী আমিন

দেশকে দিল্লির সেবাদাস মুক্ত করতে ১১ দলের প্রার্থীদের ভোট দিন

নিরাপদ বাংলাদেশ গড়তে চাই: তারেক রহমান