জয়নুল আবদিন ফারুক

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে

Post Image

আওয়ামী লীগ নেতাদের ইয়াবা ব্যবসা হাতবদল হয়ে এখন বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক।

গতকাল শুক্রবার নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মোফাজ্জলের রহমান স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

নোয়াখালীর সেনবাগের স্থানীয় বিএনপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে দলের নেতা–কর্মী হলেও ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, এর আগে যুবদলের দুই নেতাকে জেলে পাঠানো হয়েছে। যাঁরা দলের নাম ভাঙিয়ে ইয়াবা ব্যবসা করছেন, সংশোধন না হলে তাঁদেরও থানায় পাঠানো হবে।

এলাকায় অবৈধভাবে মাটি কেটে রাস্তাঘাট ধ্বংস করার বিরুদ্ধেও তীব্র ক্ষোভ প্রকাশ করেন জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, যে গ্রামীণ রাস্তা দিয়ে দেড় টনের ট্রাক চলার কথা, সেখানে কিছু লোক ২০ টনের ভারী ট্রাক চালিয়ে রাস্তাঘাট ভেঙে তছনছ করছে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটের এখনো প্রায় সাড়ে চার বছর বাকি আছে। এই সময়ে যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের মানুষের মন জয় করতে পারেন, তবে মানুষ নির্বাচনে অবশ্যই বিএনপিকে বিবেচনা করবে। তিনি বলেন, বিএনপি কোনো অবস্থাতেই আওয়ামী লীগের মতো জোর করে বা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতি করে না।

এই বিভাগের আরও খবর

রাজনীতি

সর্বশেষ খবর

রাজধানীতে ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

আওয়ামী লীগের ইয়াবা ব্যবসা এখন বিএনপির কিছু নেতার নিয়ন্ত্রণে

এবার পানিবন্দি মানুষের পাশে দাঁড়াল মহিলা জামায়াত

৭৯ হাজার শিক্ষার্থী পেল প্রাথমিক বৃত্তি, ট্যালেন্টপুল ৩২ হাজার ৯৬৫

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বিরোধীদলীয় নেতার শোক

পানিবন্দি মানুষের পাশে থাকবে সরকার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাবেন প্রধানমন্ত্রী

ভারতেই কি জুলাইয়ের আসামিদের নিরাপদ আস্তানা?

সর্বাধিক পঠিত

জামায়াতকে ‘উগ্রবাদী দল’ বললেন মির্জা ফখরুল

বাংলাদেশের নির্বাচনের ফল পাল্টে দেবে দ. এশিয়ার ভূরাজনীতি, বেকায়দায় ভারত

এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে কথা বলতে বঙ্গভবনে যাচ্ছে জামায়াত প্রতিনিধিদল

বিএনপির ফজলুর রহমান বেসরকারিভাবে জয়ী

‘আমার মা বাংলার মাটি থেকে চলে গেছেন’

বিজয় দিবসের অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা

হাসপাতালে ভর্তি রুহুল কবীর রিজভী, দেশবাসীর কাছে চাইলেন দোয়া

অষ্টম জাতীয় ভোটার দিবস আজ, স্থগিত সব কর্মসূচি

ভোট ডাকাতির চেষ্টা হলে পালানোর জায়গা পাবেন না : হাসনাত আব্দুল্লাহ

‘মুক্তিযুদ্ধ নিয়ে আপনার বাবাকে কবর থেকে ক্ষমা চাইতে বলেন’